এক্সপ্লোর

২০১৬-র শেফিল্ড শিল্ডেও বল-বিকৃতির জন্য স্মিথ, ওয়ার্নারকে সতর্ক করেছিলেন ম্যাচ রেফারি!

সিডনি: এবারই প্রথম নয়, এর আগেও বল-বিকৃত করেছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার জন্য স্মিথ ও ওয়ার্নারকে সতর্কও করে দেন ম্যাচ রেফারি। তবে তাতেও তাঁরা নিজেদের সংশোধন করেননি। ফলস্বরূপ এক বছরের জন্য নির্বাসিত হতে হয়েছে। অস্ট্রেলিয়ার ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৬ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে নিউ সাউথওয়েলশের হয়ে ভিক্টোরিয়ার বিরুদ্ধে ম্যাচে বল-বিকৃতি করেন ওয়ার্নার ও স্মিথ। প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার ড্যারিল হার্পার ই-মেল করে ক্রিকেট অস্ট্রেলিয়ার ম্যাচ রেফারি ও আম্পায়ার নির্বাচন কমিটির ম্যানেজার সাইমন টাফেলকে এই ঘটনার কথা জানান। ওই ই-মেলে হার্পার লেখেন, ‘ম্যাচের প্রথমদিন ডেভিড ওয়ার্নার বারবার নিউ সাউথওয়েলশের উইকেটকিপার পিটার নেভিলের দিকে গড়িয়ে গড়িয়ে বল ছুড়ছিলেন। আম্পায়াররা স্মিথকে খেলায় সততা বজায় রাখার অনুরোধ জানান। কিন্তু উত্তরে স্মিথ যা বলেন, তাতে খুশি হননি আম্পায়াররা। দ্বিতীয় দিন সকালে আমি আম্পায়ারদের সাহায্য করি। নিউ সাউথওয়েলশের কোচ ট্রেন্ট জনস্টনকে বলি, ক্রিকেট অস্ট্রেলিয়া চায় না জাতীয় দলের অধিনায়কের বল-বিকৃতি নিয়ে বিতর্ক তৈরি হোক।’ হার্পার আরও জানিয়েছেন, ‘নিউ সাউথওয়েলশ সেই ম্যাচে হেরে যাওয়ার পরে সিডনির মাঠের পিচ নিয়ে অভিযোগ জানান স্মিথ। তাঁর আচরণ দেখে মনে হচ্ছিল, শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে হওয়ায় খুশি নন। সেই সময়ই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসির বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ ওঠে। সেই ঘটনার জন্য তাঁকে সাজাও দেওয়া হয়। শেফিল্ড শিল্ডের ওই ম্যাচের শেষ তিনদিনে আর কোনও সমস্যা হয়নি। তবে ম্যাচ শেষ হওয়ার পর মিটিংয়ে যোগ দিতে অনিচ্ছুক দেখাচ্ছিল স্মিথকে। আমি জাতীয় দলের অধিনায়কের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করিনি।’

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget