এক্সপ্লোর

‘কোহলির দল সেরা’ ,শাস্ত্রীর এই দাবিতে সায় নেই স্টিভ ওয়ার

নয়াদিল্লি: বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে গত ১৫ বছরের সেরা বলে মন্তব্য করেছিলেন কোচ রবি শাস্ত্রী। কিন্তু ভারতীয় দলের কোচের ওই বক্তব্যের সঙ্গে সহমত নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। তিনি তাঁর কেরিয়ারে যে ভারতীয় দলগুলির বিরুদ্ধে খেলেছেন, সেই সব দলগুলির তুলনায় কোহলির নেতৃত্বাধীন দল সেরা কিনা, তা নিয়ে নিশ্চিত নন স্টিভ। এক সাক্ষাত্কারে স্টিভ বলেছেন, ‘আমি ভারতের একাধিক দলের বিরুদ্ধে খেলেছি ঠিকই। কিন্তু সেই দলগুলোর চেয়ে এই দলটা ভাল কিনা, সেই ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই।’ ৫৩ বছরের স্টিভ বলেছেন, এই ধরণের মন্তব্য বোধহয় না করাই ভাল। এতে দলের ওপর বাড়তি চাপ পড়ে। তাঁর কথায়, একটা সময় দল যখন হারতে শুরু করবে, তখন এ জন্য প্রচুর সমালোচনার মুখে পড়তে হবে ভারতীয় দলকে। এটা ভালো যে, শাস্ত্রী তাঁর দলের ক্ষমতায় বিশ্বাসী। কিন্তু এ ধরনের মন্তব্যে প্রকাশ্যে না করাটাই উচিত। কিছুদিন পরেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে সমস্যা জর্জরিত অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে তাদের ঘরের মাঠে হারানোর দারুণ সুযোগ বলে অনেকেই মন্তব্য করেছেন। কিন্তু স্টিভ মনে করেন এ সব সমস্যা সত্ত্বেও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোটা খুবই কঠিন হবে। কারণ, অজি বোলিং অ্যাটাক বিশ্বের যে কোনও দলের মতোই ভালো। ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ৩৫০ রান তুলে দিতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন কাজ হবে। কেউ না কেউ উঠে আসবে এবং এ ধরনের খেলার এটাই বৈশিষ্ট্য। স্টিভ বলেছেন, অস্ট্রেলিয়াই সিরিজ জিতবে বলে তিনি আশাবাদী। তবে সিরিজে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেও মন্তব্য করেছেন তিনি। স্টিভ বিরাট কোহলির প্রশংসা করেছেন। ধারাবাহিকতার জন্য তিনি কোহলিকে সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার মতো কিংবদন্তীর সঙ্গেও তুলনা করেছেন। প্রাক্তন অজি অধিনায়ক বলেছেন,‘বিরাট গ্রেট প্লেয়ার। আর বড় মুহূর্তগুলো ও উপভোগ করতে জানে।অনেকটা তেন্ডুলকর ও লারার মতো। ওরা এগুলোর জন্য অপেক্ষা করে যেখানে ওরা নিজেদের সেরাটা দিতে চায়। বিরাট নিঃসন্দেহে বিপজ্জনক ব্যাটসম্যান। তবে ভারতীয় দলে অনেক ভাল ভাল ব্যাটসম্যানও আছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget