এক্সপ্লোর

ঘরের মাঠে সানরাইজার্সের কাছে হার, ৮৭ তেই অলআউট মুম্বই

মুম্বই: দলের মেন্টর সচিন তেন্ডুলকরের জন্মদিনে জয় উপহার দিতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে হেরে গেল মুম্বই। তারকা বোলার ভূবনেশ্বর কুমারকে ছাড়াই নেমেছিল কেন উইলিয়ামসনের দল। এরপরও জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে পৌঁছতে পারল না মুম্বই। ১৮.৫ ওভারে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে গেল রোহিত শর্মার দল। আইপিএলের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার কোনও ম্যাচে ২০ টি উইকেট পড়ল। তৃতীয় স্থানে হায়দরাবাদ ষষ্ঠ ম্যাচ ৩১ রানে জিতে ৮ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ। মুম্বই মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে। শুরুতেই ব্যাটিং বিপর্যয় মুম্বইয়ের অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা খুবই খারাপ হল। ২১ রানের মধ্যেই এভিন লুইস (৫), ইশান কিষাণ (০) এবং অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই। পাওয়ার প্লে-তে দল মাত্র ২২ রানই তুলতে পারে। চতুর্থ উইকেটে সূর্যকুমার যাদব ও ক্রুনাল পান্ড্য একটা চেষ্টা করেছিলেন। দুজনের জুটিতে ৪০ রান যোগ হয়। কিন্তু রশিদ খানের বলে ২৫ রান করে ক্রুনাল ফিরতেই ফের বেহাল মুম্বই। ৩৪ রান করে সন্দীপ শর্মার বলে আউট হয়ে যান সূর্যকুমারও। ১৪ রানে ছয় উইকেট এটা কোনও বোলারের স্পেল নয়, মুম্বইয়ের লোয়ার ব্যাটিং অর্ডারের পতন। ৭৩ রানে মুম্বইয়ের পঞ্চম উইকেট পড়ে। কায়রন পোলার্ড আউট হন। এরপর ৭৭ রানে সূর্যকুমার, ৭৮ রানে মিচেল ম্যাকক্লিনেঘন, ৮০ রানে ময়াঙ্ক মারকন্ডে আউট হন। ৮১ রানে আউট হন হার্দিক পান্ড্য। ৮৭ রানে আউট মুস্তাফিজুর রহিম। হায়দরাবাদের হয়ে সিদ্ধার্থ কউল সবচেয়ে বেশি ৩ টি এবং রশিদ খান ও বাসিল থাম্পি দুটি করে উইকেট নেন। সাকিব আল হাসান, মহম্মদ নবি এবং সন্দীর শর্মা নেন একটি করে উইকেট। মঙ্গলবার ঘরের মাঠে শুরু থেকেই তাই আঁটসাঁট বোলিং করে সানরাইজার্স হায়দরাবাদকে ১১৮ রানের বেশি তুলতে দেয়নি মুম্বই। দলের হয়ে ম্যাকক্লিনেঘন, ময়ঙ্ক, হার্দিক ২ টি করে উইকেট নেন। মুস্তাফিজুর ও জসপ্রিত বুমরাহ একটি করে উইকেট নেন। হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি ৩৩ বলে ২৯ রান করেন ইউসুফ পাঠান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
Tiger Shroff: ডুরান্ড কাপে খেলবেন টাইগার শ্রফ? কোন ক্লাবের জার্সিতে?
ডুরান্ড কাপে খেলবেন টাইগার শ্রফ? কোন ক্লাবের জার্সিতে?
Savita Punia: অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget