এক্সপ্লোর

নির্বাসন আমার কাছে বড় শিক্ষা, দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পেরেছি, বলছেন শাকিব

এখন মার্কিন যুক্তরাষ্ট্রে শাকিব।

ঢাকা: গড়াপেটার প্রস্তাব পাওয়া সত্ত্বেও আধিকারিকদের বিষয়টি না জানানোয় নির্বাসিত হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। এ বছরের অক্টোবরে তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হবে। ফলে ততদিন মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই ক্রিকেটারকে। তবে তিনি হতাশ নন। কারণ, করোনা ভাইরাসের জেরে এখন সব খেলা বন্ধ। ফের কবে খেলা শুরু হবে বলা যাচ্ছে না। এরই মধ্যে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন শাকিবের স্ত্রী উমি আহমেদ শিশির। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে শাকিব। সেখান থেকেই বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি অনুভব করেছি, অজ্ঞতার জন্য কিছু জিনিস হাল্কাভাবে নেওয়া যায় না। এটাই হয়তো আমার সবচেয়ে বড় শিক্ষা। এই সময়টা আমার কাছে খুব কঠিন। কারণ, সবসময় আমার মনে হচ্ছে, আমি খেলছি না বা খেলতে পারছি না। এর মধ্যে একটাই ভাল হয়েছে, আমাদের দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পেরেছি। বড় মেয়ের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারিনি। আমি লকডাউনের সময় ওদের সঙ্গে থাকার চেষ্টা করছি। লকডাউনের সময় বাড়িতে থাকার জন্য যাতে বিমর্ষ না হয়ে পড়ি, সেটা আমার জন্য অত্যন্ত জরুরি।’ শাকিব আরও বলেছেন, ‘আমি খেলায় ফিরতে চাই। ৪-৫ মাস পরে মাঠে ফিরব। তার আগে অন্য কোনও সিদ্ধান্ত নেব না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, যেখান থেকে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করতে হবে। আমি নিজের কাছ থেকে এটাই আশা করছি। বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন আমি এবি ডিভিলিয়ার্সের সঙ্গে কথা বলেছিলাম। সাধারণ কথাই হয়েছিল। তিনি আমাকে বলেন, অনেক ম্যাচেই দেরিতে ব্যাট করতে নেমেছেন। তিন নম্বরে ব্যাট করতে নামলে আরও রান করতে পারতেন এবং দলকে সাহায্য করতে পারতেন। দলের কথা ভেবে তাঁকে চার, পাঁচ বা ৬ নম্বরে ব্যাট করতে নামতে হত। তাঁর তত্ত্ব ছিল, মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে ৭০-৮০ রান করবেন। এত কখনও কখনও তাঁর দলের সুবিধা হত, আবার কখনও কখনও সুবিধা হত না। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নামলে তিনি ১০০-১২০ রান করতে পারতেন। তার ফলে হয়তো দল জয় পেত।’

সেরা শিরোনাম

Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget