এক্সপ্লোর

Syed Mushtaq Ali T20: ব্যাটে বিধ্বংসী অভিষেক ও সুদীপ, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ৬২ রানে জয়ী বাংলা

Bengal vs Puducherry: ১৯.৫ ওভারে মাত্র ১৬৩ রানে অল আউট হয়ে যায় পুদুচেরি। ৩টি করে উইকেট আকাশ দীপ ও ঈশান পোড়েলের।

মুলানপুর: প্রথম ম্যাচেই মহারাষ্ট্রের কাছে পরাজয়। বিরাট ধাক্কা খেয়েছিল বাংলা (Bengal Cricket Team)। রুতুরাজ গায়কোয়াড়-কেদার যাদবদের ব্যাটিং দাপটের সামনে কার্যত একপেশেভাবে ম্যাচ হেরেছিল বাংলা।

তবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (SMAT 2023) টুর্নামেন্টে ঘুরে দাঁড়াল বাংলা। পরপর ২ ম্যাচ জিতে কিছুটা ভাল জায়গায় লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল। বৃহস্পতিবার পুদুচেরিকে ৬২ রানে হারাল বাংলা। আর সেই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিলেন সুদীপ কুমার ঘরামি। এই মরশুমে যাঁকে অধিনায়ক করে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে নেমেছে বাংলা।

ব্যাট হাতে জ্বলে উঠলেন সুদীপ। তিন নম্বরে নেমে ৩৭ বলে ৬৮ রান করলেন নৈহাটির ক্রিকেটার। ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। তার আগে ইনিংস ওপেন করতে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন অভিষেক পোড়েলও। যিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আইপিএলে খেলেছেন। বৃহস্পতিবার পুদুচেরির বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠলেন। ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১০টি চার ও একটি বিশাল ছক্কা মেরেছেন চন্দননগরের উইকেটকিপার-ব্যাটার।

ইনিংস ওপেন করতে নেমে রান পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণও। ১৫ বলে ২টি চার ও জোড়া ছক্কা মেরে ২৭ রান করেন বাংলা দলের প্রাক্তন অধিনায়ক। ওপেনিং জুটিতে মাত্র ৪.৫ ওভারে ৫৫ রান যোগ করে বাংলা। রণজ্যোৎ সিংহ খইরা রান পাননি। ৭ বলে ৯ রান করেন তিনি। শেষ দিকে নেমে ঝোড়ো ব্যাটিং করেন শাহবাজ আমেদ। ১০ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৪টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। স্ট্রাইক রেট? ৩৮০। ২০ ওভারের শেষে বাংলার স্কোর দাঁড়ায় ২২৫/৩। বাংলার ব্যাটাররা সবচেয়ে বেশি নির্মম ছিলেন এ অরবিন্দরাজের ওপর। তাঁর ৪ ওভারে ওঠে ৫৮ রান। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ককে হারায় পুদুচেরি। মাত্র ৫ রান করে আকাশ দীপের বলে ফেরেন দামোদরন রোহিত। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন আকাশ কারগাভে ও অরুণ কার্তিক। দ্বিতীয় উইকেটে দুজনে দ্রুত ৬৭ রান যোগ করেন। সেই পার্টনারশিপ ভাঙেন প্রদীপ্ত প্রামাণিক। বাঁহাতি স্পিনার ফেরান আকাশকে (২৫ বলে ২৭ রান)। এরপর রবি কুমার পরপর তুলে নেন অরুণ কার্তিক (২৮ বলে ৪১ রান) ও পারস ডোগরাকে। পরমেশ্বরণ শিভারমন (২৫) ও ফাবিদ আমেদ (২৪) পাল্টা লড়াই করলেও, বাংলা বোলারদের বিপাকে ফেলতে পারেননি। ১৯.৫ ওভারে মাত্র ১৬৩ রানে অল আউট হয়ে যায় পুদুচেরি। ৩টি করে উইকেট আকাশ দীপ ও ঈশান পোড়েলের।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতে গেলে এখনও লম্বা পথ যেতে হবে রোহিতদের, সালকিয়ায় পুজোর উদ্বোধনে গিয়ে বললেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: একাধিকবার জীবনদান পেয়েও বড় রান পেলেন না রোহিত, শতরানের গণ্ডি পার করেই দ্বিতীয় উইকেট হারাল ভারত
একাধিকবার জীবনদান পেয়েও বড় রান পেলেন না রোহিত, শতরানের গণ্ডি পার করেই দ্বিতীয় উইকেট হারাল ভারত
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget