এক্সপ্লোর

T20 WC: নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে রইল আফগানিস্তান

T20 World Cup: সুপার টুয়েলভে নামিবিয়াকে ৬২ রানের বড় ব্যবধানে পরাজিত করল আফগানিস্তান। সেই সঙ্গে তারা গ্রুপ-টু'এর দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান মজবুত করে ফেলল।

আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে ফিরল আফগানিস্তান। স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৩০ রানে জেতার পর পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল রশিদ খানদের। রবিবার নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে সুপার টুয়েলভে দ্বিতীয় জয় পেল মহম্মদ নবির দল। সেই সঙ্গে গ্রুপ ২-এ সব দলের মধ্যে সেরা নেট রান রেট নিয়ে সুবিধাজনক জায়গায় থাকল আফগানিস্তান।

রবিবার মুজিব উর রহমানকে ছাড়াই সহজ জয় পেল আফগানিস্তানের । বিশ্বকাপের সুপার টুয়েলভে নমিবিয়াকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল আফগানিস্তান। সেই সঙ্গে তারা গ্রুপ-টু'এর দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করে ফেলল ।

রবিবার আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে । জবাবে ব্যাট করতে নেমে নমিবিয়া ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৫ রান করেন মহম্মদ শেহজাদ। ৩৩ রান করেন অপর ওপেনার হজরতউল্লাহ জাজাই। এছাড়া আজ়গর আফগান ৩১ ও মহম্মদ নবি ১৭ বলে অপরাজিত ৩২ রান করেন। নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নেন রুবেন ও নিকোল ।

রান তাড়া করতে নেমে নমিবিয়ার ব্যাটাররা শুরু থেকেই চাপে ছিলেন। কেউই আগ্রাসী ব্যাটিং করতে পারেননি। ডেভিড ওয়াইজ দলের হয়ে সবথেকে বেশি ২৬ রান করেন। আফগানিস্তানের হয়ে নজরকাড়া বোলিং করেন নবীন-উল-হক ও হামিদ হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে হামিদ ৯ রানে ৩ উইকেট নেন। নবীন ২৬ রানে ৩ উইকেট দখল করেন। রশিদ ৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নবীন। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আফগানিস্তান গ্রুপে দ্বিতীয় স্থানে রইল। বাকি দুই ম্যাচ জিতলে সেমিফাইনালে পৌঁছে যেতে পারে তারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী

ভিডিও

Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget