এক্সপ্লোর

Finisher Hardik Pandya: অনবদ্য অর্ধশতরানে দলে নিজের গুরুত্ব বোঝালেন ফিনিশার হার্দিক

Hardik Pandya: ব্যাট হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হার্দিক পাণ্ড্যই ভারতের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন।

অ্যাডিলেড: পাকিস্তান ম্যাচ বাদে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ব্যাট হাতে তেমন রান করতে পারেননি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তবে বড় ম্যাচে বরাবরই পারফর্ম করেন হার্দিক। সেমিফাইনালের মতো চাপের ম্যাচে ফের একবার অনবদ্য পারফর্ম করলেন হার্দিক। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) সূর্যকুমার যাদব আউট হওয়ার পর হার্দিক যখন ব্যাটে নামেন তখন ১২তম ওভারে ৭৫ রানে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে নিজের পরিপক্কতার পরিচয় দিয়ে ভারতকে লড়াইয়ের রশদ এনে দিলেন হার্দিক।

বিধ্বংসী হার্দিক

নিজের প্রথম ১৫ বলে মাত্র ১৩ রান করেছিলেন হার্দিক। চাপের মাঝে ইনিংসের হাল ধরাই ছিল তাঁর লক্ষ্য। তবে শেষের দিকে নিজের বড় শট মারার দক্ষতার কথা সকলকে আবারও মনে করিয়ে দিলেন পাণ্ড্য। পরের ১৮ বলে ৫০ রান করেন হার্দিক। বিরাট কোহলি ও তাঁর ইনিংসে ভর করেই ভারতীয় দল ১৬৮ রান তোলে। টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক বাটলার। কৌশল ছিল, প্রথমে প্রতিপক্ষকে যথাসম্ভব অল্প রানে বেঁধে রাখা। তারপর লক্ষ্য বুধে নিয়ে অঙ্ক কষে সেই রান তাড়া করা। যে কোনও বড় ম্যাচে যা অধিকাংশ অধিনায়কের পছন্দের স্ট্র্যাটেজি। তবে রোহিত টসের পর জানিয়েছিলেন, তিনিও প্রথমে ব্যাটিং করে নিতে চেয়েছিলেন। 

ব্যর্থ ওপেনাররা

ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারত। ক্রিস ওকসের বলে মাত্র ৫ রান করে ফেরেন কে এল রাহুল। হাতে চোট থাকলেও, ক্রিজে টিকে ছিলেন রোহিত শর্মা। একবার তাঁর ক্যাচও পড়ে। মনে করা হয়েছিল যে, হয়তো ছন্দে ফেরার জন্য এরকম বড় মঞ্চই বেছে নেবেন রোহিত। কিন্তু ২৮ বলে ২৭ রান করে ক্রিস জর্ডানের বলে ফেরেন তিনি। সূর্যকুমার যাদব শুরুটা ভাল করেছিলেন। কিন্তু ১০ বলে ১৪ রান করে তিনিও জর্ডানের শিকার।

সেখান থেকেই ইনিংসের হাল ধরেন কোহলি ও হার্দিক। চতুর্থ উইকেটে ৪০ বলে ৬১ রান যোগ করে পাল্টা লড়াই শুরু করেন দুজনে। ৩৯ বলে হাফসেঞ্চুরি করেন কোহলি। কিন্তু পরের বলেই তিনি ফিরে যান। হার্দিকও হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ক্রিস জর্ডানের ইনিংসের একেবারে শেষ বলে হিট উইকেট হয়ে যান তিনি। ততক্ষণে অবশ্য ভারতের হাতে লড়াই করার মতো পুঁজি জমা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ইংল্যান্ড ওপেনারদের দাপটে চাপে ভারত, পাওয়ার প্লেতে উঠল ৬৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget