এক্সপ্লোর

Kohli on T20 Skipper: বিশের মঞ্চে ভারতের ক্যাপ্টেনের কুর্সিতে কে? খোঁজ দিলেন কোহলি নিজেই

T20 Captain of India : বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর সমর্থকদের মনে ঘুরপাক খেয়েই চলেছে প্রশ্নটা, টি২০ ফর্ম্যাটে এবার ভারতের অধিনায়কত্বের ভার যেতে চলেছে কার কাঁধে।

দুবাই : বিশের মঞ্চে শেষ হল ক্যাপ্টেন কোহলির (Virat Kohli) যুগ। টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup) খেলতে যাওয়ার আগেই বিরাট জানিয়ে দিয়েছিলেন, কুড়ির ফর্ম্যাটে আর ভারতের (Team India) আর্মব্যান্ড হাতে তুলছেন না তিনি। শ্রেফ ব্যাটসম্যান হিসেবেই সঙ্গী হবেন ভারতের টি২০ দলের। বিশের বিশ্বকাপের মঞ্চ থেকে আগেই বিদায় হয়ে গেলেও শেষ নিয়মরক্ষার ম্যাচে নামিবিয়াকে হারিয়ে ক্যাপ্টেন কোহলিকে সম্ভবত পার্টিং গিফট দিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপে ব্যর্থতার কাটাছেঁড়ার পাশাপাশি ভারতীয় সমর্থকদের মাথায় ঘুরছে বেশ কয়েকটি প্রশ্ন। কিছুদিনের মধ্যে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় যুগ (Rahul Dravid) কেমন হতে চলেছে। সঙ্গে আর একটি প্রশ্নও ঘুরপাক খেয়েই চলেছে, টি২০ ফর্ম্যাটে এবার ভারতের অধিনায়কত্বের ভার যেতে চলেছে কার কাঁধে।

কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর মনের সেই কৌতুহল কার্যত নিরসন করে দিলেন কোহলি নিজেই। টসে জেতার পর কথা প্রসঙ্গে বিরাট বললেন, 'দল যেভাবে খেলেছে তা নিয়ে আমি গর্বিত। এবার সামনের দিকে তাকানোর সময়। অবশ্যই দলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে রোহিত, আর আপাতত বেশ কিছু বিষয় খেয়ালও রাখছে ও।' মাঝে বেশ কয়েকবার বিশের মঞ্চে সফলভাবে অধিনায়কত্ব করে দেখানো রোহিত শর্মাকে (Rohit Sharma) ভারতের টি২০ অধিনায়ক করার দাবি উঠেছিল। কার্যত সেই প্রত্যাশাতেই সিলমোহর যে আপাতত সময়ের অপেক্ষা, সেটা বুঝিয়ে দিলেন বিরাট নিজেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC T20 World Cup (@t20worldcup)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মঞ্চে সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। যাদের সাফল্যের সিংহভাগ এসেছে অধিনায়ক রোহিতের হাত ধরেই। এবার টি২০-র ফর্ম্যাটে ভারতের সাফল্য রোহিতের হাত ধরে কোনদিকে যায়, সেটাই দেখতে মুখিয়ে আসমুদ্রহিমাচল।

সেরা শিরোনাম

Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
IND vs NZ: 'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
IND vs NZ: ৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget