এক্সপ্লোর

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বোলারদের সাহায্য করবে টি-২০, বলছেন বিরাট

কলকাতা: জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের সামনে আর টি-২০ ম্যাচ খেলার সুযোগ নেই। কিন্তু তাতে চিন্তায় নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টি-২০ ম্যাচ খেললে ভারতের বোলারদের উপকার হবে। এর ফলে তাঁরা ৫০ ওভারের ম্যাচে ডেথ বোলিং আরও ভালভাবে করতে পারবেন। গতকাল ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলে ফেলেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ছিল ভারতের শেষ একদিনের ম্যাচ। দলের বোলিং নিয়ে চিন্তা না থাকলেও, ব্যাটিংয়ে কিছুটা বদল আনতে চাইছেন বিরাট। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ব্যাটিং টেকনিকের উপর জোর দিতে চাইছি। টেস্টে যেভাবে ব্যাট করি, একদিনের ম্যাচ ও টি-২০ ফর্ম্যাটে তার চেয়ে খুব বেশি বদল আনতে চাই না। সব বলেই ঝুঁকি নিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করা উচিত না। প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে কীভাবে রান করতে হয়, সেটা দলের সবাইকে বুঝতে হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া চলবে না।’ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের টপ অর্ডার রান করতে পারেনি। তিন ওপেনার লোকেশ রাহুল, শিখর ধবন ও অজিঙ্ক রাহানে ব্যর্থ। যদিও অধিনায়ক তাঁদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, ওপেনারদের সময় দিতে হবে। একটা-দুটো ইনিংস পরেই তাঁরা ছন্দে ফিরবেন। ওপেনিং নিয়ে ভারতের কোনও সমস্যা নেই। মিডল অর্ডার নিয়ে যে সমস্যা ছিল সেটাও মিটে গিয়েছে। ফলে বাকি যেটুকু সমস্যা আছে, সেটার সমাধান করা হবে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ওপেন করেছিলেন ধবন ও রোহিত শর্মা। দ্বিতীয়জন চোটের জন্য বেশ কিছুদিন দলের বাইরে। বিরাট বলেছেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর-রোহিতকে ওপেন করতে দেখেছি। ওরা যদি ফের স্বমহিমায় খেলে, তাহলে আমরা কত রান করব কেউ জানে না। এখনও পর্যন্ত আমরা নিজেদের ক্ষমতার ৭০ থেকে ৭৫ শতাংশ প্রয়োগ করতে পেরেছি। আরও উন্নতি করতে হবে।’

সেরা শিরোনাম

Donald Trump FIFA: ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
Cristiano Ronaldo: 'এটাই শেষ বিশ্বকাপ', স্পেন ম্যাচের আগেই দুঃসংবাদ শোনালেন রোনাল্ডো
'এটাই শেষ বিশ্বকাপ', স্পেন ম্যাচের আগেই দুঃসংবাদ শোনালেন রোনাল্ডো
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget