এক্সপ্লোর

IPL 2024: রয়ের পর এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন আরও এক ইংরেজ ব্যাটার

Harry Brook: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। সেই দলে প্রথমে ছিলেন ব্রুক। কিন্তু শেষ মুহূর্তে পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছিলেন সিরিজ থেকে।

নয়াদিল্লি: আইপিএল (Tata IPL 2024) থেকে নাম তুলে নিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন ইংল্যান্ডের এই তরুণ ব্যাটার। এবার নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁকে দলে নিয়েছিল ৪ কোটি টাকা অর্থের বিনিময়ে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন ইংল্যান্ড ব্যাটার। এখনও পর্যন্ত তাঁর পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করেনি দিল্লি ফ্র্যাঞ্চাইজি। 

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। সেই দলে প্রথমে ছিলেন ব্রুক। কিন্তু শেষ মুহূর্তে পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছিলেন সিরিজ থেকে। এবার আইপিএল থেকেও সরে দাঁড়ালেন ব্রুক। এর আগে জেসন রয় আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন। তিনি কেকেআরের সদস্য ছিলেন। যদিও নাইট শিবির রয়ের পরিবর্ত হিসেবে ফিল সল্টের নাম ঘোষণা করেছে। 

কিন্তু এভাবে ব্রুকের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত একেবারেই খুশি নয় ফ্র্যাঞ্চাইজি। দলের তরফ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা বলেন,  ''এক বার নিলামে নাম নথিভুক্ত করলে সেই ক্রিকেটারের উচিত নিজের দায়বদ্ধতাকে সম্মান করা। নাম তুলে নিয়ে অপেশাদারের মতো কাজ করছে ওরা। বোর্ডের উচিত বিষয়টা নিয়ে ভাবা।''

এদিকে, দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দিলেন ঋষভ পন্থ। প্রথম দিনের অনুশীলনের পর পন্থ বলছেন, ''আমার সঙ্গে যা কিছু ঘটেছে তারপর যে ফের ক্রিকেট খেলতে পারছি সেটাকে অলৌকিক কাণ্ড মনে হচ্ছে। আমার সমস্ত ভক্ত ও শুভান্যুধায়ীদের ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সদস্যদের কাছেও আমি কৃতজ্ঞ। সকলের ভালবাসা ও সমর্থন আমাকে মাঠে ফিরতে সাহায্য করেছে। দিল্লি ক্যাপিটালস ও আইপিএলের মতো একটা টুর্নামেন্টে ফিরতে পেরে উত্তেজিত। আমি বরাবরই আইপিএল উপভোগ করেছি। আমার দল ও সতীর্থরা যেভাবে পাশে থেকেছে, আমি কৃতজ্ঞ। ডিসি পরিবারে ফিরতে পেরে আর সমর্থকদের সামনে ফের খেলার সুযোগ পাব ভেবে ভীষণ আনন্দ হচ্ছে।''

দিল্লি ক্যাপিটালস মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্থ বলেছেন, 'আমি রোমাঞ্চিত। একই সঙ্গে স্নায়ুর চাপেও ভুগছি। মনে হচ্ছে যেন, ফের অভিষেক হতে চলেছে আমার।'' এখও পর্যন্ত নিশ্চিত নয় যে পন্থই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকবেন কি না আগামী আইপিএলে। সেক্ষেত্রে এমনটা হতে পারে যে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই ফের মাঠে নামল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

 

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget