এক্সপ্লোর

মেজাজে খেলছে ভারত, আগামী টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার, মত শোয়েবের

শোয়েব আখতার মনে করিয়ে দেন, বাংলাদেশ কোনও ছোট দল নয়।

নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ জয়ের পরই টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। বলেন, ভারত এখন মেজাজে খেলছে। তাঁর মতে, আগামী বছর টি-২০ বিশ্বকাপ জয়ের সমূহ সম্ভাবনা রয়েছে মেন ইন ব্লু-র। দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে পরাজয়। পরের দুটি ম্যাচ জিতে তিনম্যাচের সিরিজ দখল করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। সম্প্রতি, ইউটিউবে একটি ভিডিও পোস্টে আখতার বলেন, ভারত প্রমাণ করেছে, ম্যাচ কে দাপিয়ে বেরিয়েছে। প্রথম ম্যাচ হারা সত্ত্বেও রাজকোটে দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে সিরিজে ফিরে আসে ভারত। আখতার বলেন, রোহিত বিশাল প্রতিভাবান। ও যখনই চায়, রান করতে পারে। কে এল রাহুল, শ্রেয়স আয়ার, শিবন দুবে ও দীপক চাহারের দুরন্ত পারফরম্যান্সের দৌলতে নাগপুরে তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে দখল করে ভারত। আখতার বলেন, আমি ভেবেছিলাম, তৃতীয় ম্যাচটি বেশ উত্তেজক হবে। কিন্তু, ভারত দেখিয়ে দিল, তারা অনেক ভাল টিম। তবে, বাংলাদেশও দারুন লড়াই করেছে। সেজন্য তাদের প্রশংসা প্রাপ্য। ১৭৫ তাড়া করতে নেমে একটা সময়ে দেখে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচ বের করে নেবে। বিশেষ করে, মহম্মদ নঈম ও মহম্মদ মিঠুন যখন দাপিয়ে ব্যাটিং করছিলেন, তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনাই প্রবল ছিল। দুজনে তৃতীয় উইকেটে ৯৮ রান যোগ করেন। কিন্তু, এরপরই ছন্দপতন ঘটে। পরপর উইকেট হারিয়ে ১৪৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। শোয়েব আখতার মনে করিয়ে দেন, বাংলাদেশ কোনও ছোট দল নয়। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ওরা কোনও সাধারণ টিম নয়। আমাদের সকলের মনে রাখা প্রয়োজন। টাইগার্স-রা কোনও দলের সামনে ভীত হবে না। আবার তরুণ ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের ভূয়সী প্রশংসা করেন আখতার। বলেন, ওর বোলিংয়ের মধ্যে গতি ও সিমের অনবদ্য মিশেল রয়েছে। হ্যাট-ট্রিক সহ দুরন্ত পারফরম্যান্স করে দেখিয়েছেন দীপক।  প্রসঙ্গত, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ আন্তর্জাতিকে হ্যাট-ট্রিক করেছেন দীপক। নাগপুরের ম্যাচে একা হাতেই বাংলাদেশের ইনিংসকে শেষ করে দেন দীপক। ৭ রানের বিনিময়ে তুলে নেন বিপক্ষের ৬টি উইকেট। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত যে কোনও বোলারের সেরা পারফরম্যান্স।

সেরা শিরোনাম

Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget