এক্সপ্লোর

Ted Dexter Death: প্রয়াত ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক টেড ডেস্কটার

Ted Dexter Death: ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। উলভারহাম্পটনে মৃত্যু হয় প্রাক্তন এই ক্রিকেটারের।

লন্ডন: প্রয়াত হলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার টেড ডেস্কটার। ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। উলভারহাম্পটনে মৃত্যু হয় প্রাক্তন এই ক্রিকেটারের। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। দেশের জার্সিতে ৬২টি টেস্ট ম্যাচে খেলেছেন ডেস্কটার। 

১৯৩৫ সালের ১৫ মে ইতালির মিলানে জন্ম হয় ডেস্কটারের। বিশ্বমানের ফাস্ট বোলিংকে সামলে দিতেন তিনি। মিডল অর্ডার ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি একজন মিডিয়াম পেস বোলারও ছিলেন ডেস্কটার। ১৯৫৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নিজের ক্রিকেট কেরিয়ারে  ডেস্কটার মোট ৬২টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ৬৬টি। মোট রান ৪৫০২। গড় ৪৭.৮৯। কেরিয়ারে মোট ৯ টা সেঞ্চুরি করেছেন ডেস্কটার। গত জুন মাসে আইসিসি হল অফ ফেমে তাঁর নাম ওঠে। প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন তিনি ১৯৫৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ হাজারের বেশি রান করেছেন। এছাড়াও ঝুলিতে রয়েছে ৪১৯ উইকেট। 

ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসক হিসেবেও কাজ করেছেন। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতি হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। সেই ক্লাবের তরফ থেকে ডেস্কটারের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে জানানো হয়েছে, 'টেড একজন দারুণ স্বামী, বাবা এবং দাদু ছিলেন। সেইসঙ্গে ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। উনি খেলার পাশাপাশি স্মৃতি তৈরি করতেন। মাঠের বাইরেও ডেস্কটার নিজের ছাপ রেখেছেন।' আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ্রে অ্যালার্ডাইস ডেস্কটারের স্মৃতিতে এক বিবৃতি দিয়ে জানান, 'টেড ডেস্কটার নিজের সময়ে অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। ফাস্ট বোলিংকে দারুণভাবে সামলাতে পারতেন। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওঁনার ব্যাটিং সকলের মনে থাকবে। তিনি খেলার ছাড়াও পরেও খেলার প্রতি অনেক কাজ করে গেছেন। তাঁর জন্যই প্লেয়ার ব়্যাঙ্কিং এত ভালভাবে আমরা করতে পারি।'

সেরা শিরোনাম

ICC: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
FIFA World Cup: ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget