এক্সপ্লোর

'বিশ্বের সেরা বোলার' বুমরাহ, কিন্তু ওর পুরোটা এখনও দেখেনি ক্রিকেট দুনিয়া, বললেন সচিন

আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পুরো টুর্নামেন্টেই চেনা ছন্দে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা বোলার জসপ্রিত বুমরাহকে। ফাইনালের পর ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর বলেছেন, বুমরাহ এখনই বিশ্বের শ্রেষ্ঠ বোলার, কিন্তু ওর সেরাটা এখনও দেখা যায়নি।

হায়দরাবাদ:  আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।  পুরো টুর্নামেন্টেই চেনা ছন্দে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা বোলার জসপ্রিত বুমরাহকে। ফাইনালের পর ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর বলেছেন, বুমরাহ এখনই বিশ্বের শ্রেষ্ঠ বোলার, কিন্তু ওর সেরাটা এখনও দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি শতরানের মালিক তরুণ লেগ স্পিন বোলার রাহুল চাহারেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন চাহার অসাধারণ প্রতিভাবান। এবারের আইপিএলে ডেথ ওভারগুলিতে চমত্কার বোলিং করেছেন বুমরাহ। গতকাল রবিবার ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। ২৫ বছরের পেসারের ফাইনালে বোলিং বিশ্লেষণ ৪-০-১৪-২। ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান যুবরাজ সিংহকে দেওয়া সাক্ষাত্কারে সচিন বলেছেন,  আমি অন রেকর্ড বলছি যে, বুমরাহই এখন বিশ্বের সেরা বোলার। তবে ওর সেরাটা এখনও বেরিয়ে আসেনি, আশা করছি। গতকালের ম্যাচে লেগ স্পিনার চাহারও দুর্দান্ত বোলিং করেছেন। তাঁর ১৩ টি বলে কোনও রানই হয়নি। চার ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন তিনি। অবশিষ্ট ভারতের হয়ে ইরানি ট্রফির একটি ম্যাচে মোট ৮১ ওভার হাত ঘোরাতে দেখা গিয়েছিল চাহারকে। জামথার নিষ্প্রাণ পিচে চাহারের ওই বোলিং যাঁরাই দেখেছেন, তাঁরা তাঁর প্রতিভার ঝলক দেখতে পেয়েছেন। আইপিএলে ৬.৫৫ ইকোনমি রেটে ১৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে চাহার বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই দক্ষতা রয়েছে তাঁর। সচিন অন্য একটি সাক্ষাত্কারে বলেছেন, চাহার নিজেকে প্রমাণ করেছে। ও প্রথম ম্যাচ খেলার আগেই আমার মত জানিয়েছিলাম ( কোচ মাহেলা জয়বর্ধনকে)। ও অসাধারণ। ছয় থেকে ১৫ ওভারের মধ্যে ও একটা স্লিপ রেখে ও বোলিং করেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিংয়ের এটাই প্রকৃত গুণ। ২০১৮ থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন চাহার। জয়বর্ধনের মুখেও এই তরুণ বোলারের প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন, ও দারুণ বোলিং করে ব্যাটসম্যানদের ওপর চাপ বজায় রেখে গিয়েছে। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ জসপ্রিত বুমরাহ বলেছেন, তিনি একটা করে বলের কথা ভাবেন। যা চাপ কমাতে সাহায্য করে। বুমরাহ বলেছেন, ম্যাচটা যে ক্লোজ হতে যাচ্ছে, তা বুঝেছিলাম। মুম্বইয়ের হয়ে ট্রফি জিততে পারার অনুভূতিটা দারুণ। আশ্চর্যজনকভাবে, আজ আমি খুব শান্ত ছিলাম। আমি একেবারেই উদ্বিগ্ন হচ্ছিলাম না। দলের সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুশি। বুমরাহ এবারের আইপিএলে ১৬ ম্যাচে ৬.৬৩ ইকোনমি রেটে ১৬ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget