এক্সপ্লোর

ফের সচিন-বাকনর দ্বৈরথ, আইসিসি-র নো বল খোঁচায় মাস্টার ব্লাস্টারের পাল্টা প্রশ্ন, আম্পায়ারেরা কি সবসময়ই সঠিক?

টেস্ট এবং ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের মালিকের সঙ্গে আইসিসি-র মজার বাগযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে

নয়াদিল্লি: ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও স্টিভ বাকনরের রোষ থেকে বাঁচতে পারলেন না সচিন তেন্ডুলকর! বাকনর এবার সটান নো বল ডেকে দিলেন সচিনের বিরুদ্ধে! পাল্টা দিয়েছেন মাস্টার ব্লাস্টারও। প্রশ্ন তুলেছেন, আম্পায়ারের সিদ্ধান্ত কি সবসময় ঠিক? ঘটনাটি কয়েকদিন আগের। তেন্ডুলকর-মিডলসেক্স গ্লোবাল ক্রিকেট অ্যাকাডেমির শিবির চলছিল মুম্বইয়ে। খুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার ফাঁকে নিজেই ক্রিকেট খেলায় মেতে উঠেছিলেন সচিন। নেটে তখন ব্যাট হাতে বাল্যবন্ধু বিনোদ কাম্বলি। শিবাজি পার্কে রমাকান্ত আচরেকর স্যারের কাছে যাঁর সঙ্গে ক্রিকেটশিক্ষায় হাতেখড়ি হয়েছিল ছোট্ট সচিনের। প্রাক্তন সতীর্থকে স্টান্স নিতে দেখে বল হাতে তুলে নেন সচিন। কাম্বলিকে বেশ কয়েকটি বল করেন। সেই ঘটনার ভিডিও পরে টুইট করেন সচিন। লেখেন, কাম্বলির সঙ্গে ফের নেটে ফিরতে পেরে দারুণ লাগছে। শিবাজি পার্কে ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। ভিডিওটিতে দেখা যায়, কাম্বলিকে বল করার সময় ওভারস্টেপ করছেন বোলার সচিন। যা দেখে মজা করতে ছাড়েনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তারা টুইট করে, সচিন, তোমার ফ্রন্টফুটটা লক্ষ্য কর। সেই টুইটের সঙ্গে প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনরের একটি ছবিও পোস্ট করা হয় আইসিসি-র তরফে। সেই বাকনর, ক্রিকেট কেরিয়ারে যাঁর সঙ্গে অম্লমধুর সম্পর্ক ছিল সচিনের। বারবার সচিনকে বিতর্কিতভাবে আউট দেওয়ার অভিযোগ উঠেছে বাকনরের বিরুদ্ধে।  পাল্টা রসিকতা করতে ছাড়েননি সচিনও। মজার সুরে টুইট করে জবাব দেন, এবার অন্তত আমি ব্যাটিং নয়, বোলিং করছি। আম্পায়ারের সিদ্ধান্ত কি সব সময়ই ঠিক হয়? টেস্ট এবং ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের মালিকের সঙ্গে আইসিসি-র মজার বাগযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget