এক্সপ্লোর

ক্যাচগুলোর জন্য ঋদ্ধির কাছে কৃতজ্ঞ, ওকে ট্রিট দেওয়া উচিত, বললেন উচ্ছ্বসিত উমেশ

ঋদ্ধিমান উইকেটের পিছনে নিজের সাফল্যের নেপথ্যে কৃতিত্ব দিয়েছেন নেট সেশনকে। যখন তিনি অক্লান্তভাবে কিপিং অনুশীলন করেন। আর বোলাররা নাগাড়ে তাঁকে বল করে যান।

পুণে: দুই ইনিংসেই থিউনিস ডি ব্রুইনের ঘাতক তিনি। আর দুবারই তাঁর আগুনে ডেলিভারিতে ব্যাটসম্যানের খোঁচা উইকেটের পিছনে দুরন্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করেছেন ঋদ্ধিমান সাহা। বঙ্গ উইকেটকিপারের কাছে যেন কিছুটা কৃতজ্ঞ বিদর্ভের পেসার উমেশ যাদব। দুই ইনিংস মিলিয়ে যাঁর ৬টি উইকেট ভারতের জয়ের পথ মসৃণ করে দিয়েছে। পুণেতে চারদিনের মধ্যে ম্যাচ শেষ হওয়ার পর উমেশ তাই বলেছেন, ‘আমার মনে হয় ডি ব্রুইনের ওই দুটি ক্যাচের জন্য, একটা লেগস্টাম্পের বাইরে আর একটা প্রথম ইনিংসের সেই অবিশ্বাস্য ক্যাচ, আমার সাহাকে ট্রিট দেওয়া উচিত। ওগুলো আসলে সাহার উইকেট।’ ব্যাটের খোঁটা লাগার পর উমেশ ভেবেই নিয়েছিলেন যে, সেগুলো বাউন্ডারি হয়ে যাবে। সেখান থেকে ঋদ্ধির কামাল। নিপুণ দক্ষতার সঙ্গে বল গ্লাভসে জমা পড়তেই উমেশের উচ্ছ্বাস। ‘আমি ভেবেছিলাম বলগুলো বাউন্ডারিতে যাচ্ছে। লেগসাইডে খোঁচা লাগলে তাই মনে হয়। কিন্তু আমি ঈশ্বর আর সাহাকে ধন্যবাদ জানিয়েছি উইকেটগুলো পাওয়ার পর,’ বলেছেন উমেশ। জাতীয় দলে তাঁর জায়গা পাকা নয়। যশপ্রীত বুমরাহ চোট পাওয়ায় এই সিরিজে সুযোগ পেয়েছেন উমেশ। ফিরেই পুণেতে যুগ্মভাবে দলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। বিদর্ভের পেসার বলেছেন, ‘দলে ঢোকার একটা স্বাস্থ্যকর লড়াই রয়েছে। জানতাম সুযোগ পেলে কাজে লাগাতেই হবে। ঘরের মাঠে শেষ টেস্টে আমি ১০ উইকেট নিয়েছিলাম (২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে)। দেশের মাটিতে বল করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। ইতিবাচক হয়ে নেমেছিলাম আর নিজের পরিকল্পনা কাজে লাগাতে পেরে আমি খুশি।’ ঋদ্ধিমান উইকেটের পিছনে নিজের সাফল্যের নেপথ্যে কৃতিত্ব দিয়েছেন নেট সেশনকে। যখন তিনি অক্লান্তভাবে কিপিং অনুশীলন করেন। আর বোলাররা নাগাড়ে তাঁকে বল করে যান। রবিবার ম্যাচের শেষে বঙ্গ উইকেটকিপার আরও বলেছেন, ‘স্ট্রেচিং, আইসবাথ, ট্রেনিং – সব মিলিয়ে আমাদের ফিটনেস ট্রেনার দারুণ কাজ করছেন। আমার সাফল্যের জন্য তাঁরও কৃতিত্ব প্রাপ্য।’

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget