এক্সপ্লোর

আজ টি ২০ ম্যাচ দিয়ে ইংল্যান্ড সফর শুরু ভারতের, এক ঝলকে কয়েকটি আকর্ষণীয় তথ্য ও পরিসংখ্যান

নয়াদিল্লি: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ ম্যাচে এক তরফা জয় পেয়েছে ভারত। এবার টিম কোহলি মুখোমুখি দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে। দু দেশের মধ্যে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম খেলা হবে আজ রাত দশটায় ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এই ম্যাচের মাধ্যেমেই ভারত ইংল্যান্ডের দীর্ঘ আড়াই মাসের সফরের সূচনা করবে। দেখে নেওয়া যাক, কয়েকটি আকর্ষণীয় তথ্য ও পরিসংখ্যান # টি ২০ ক্রিকেটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ১১ টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ইংল্যান্ড ৬ ও ভারত ৫ ম্যাচে জিতেছে। যদিও ইংল্যান্ডে ভারত একটিও টি ২০ ম্যাচ এখনও জিততে পারেনি। এবার এই রেকর্ড বদলে দিতে পারে ভারত। # ভারত ও ইংল্যান্ডের টি ২০ ম্যাচে দুই দেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান ইওন মর্গ্যানের। ইংল্যান্ডের অধিনায়ক ভারতের বিরুদ্ধে টি ২০-তে মোট ২৮৪ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের সুরেশ রায়না। তাঁর সংগ্রহ ২৬৫ রান। ২৬৪ রান করে তৃতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। এই সিরিজে তিন ব্যাটসম্যানের লড়াই বেশ আকর্ষণীয় হতে চলেছে। # টি ২০ খেলা, আর ছক্কার প্রসঙ্গ উঠবে না, এমনটা সম্ভব নয়। ভারত ও ইংল্যান্ডের মধ্যে লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন মর্গ্যান। তিনি মোট ১৭ টি ওভার বাউন্ডারি মেরেছেন। তালিয়ায় ১৫ ছক্কা সহ দ্বিতীয় স্থানে যুবরাজ সিংহ। ১৪ ছক্কা সহ তৃতীয় স্থানে রায়না। #দুদেশের খেলায় সবচেয়ে বেশি উইকেট সংগ্রহের তালিকায় প্রথমে রয়েছেন টার্বুনেটর হরভজন সিংহ ও যজুবেন্দ্র চাহল। দুজনেরই সংগ্রহ আটটি করে উইকেট। এবার চাহলের কাছে এই তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগ। # আন্তর্জাতিক টি ২০ তে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান পূর্ণ করার সুযোগ ভারতের অধিনায়ক বিরাট কোহলির সামনে। এই রেকর্ড থেকে মাত্র ৮ রান দূরে কোহলি। রোহিত শর্মাও আর ৫১ রান করলেই ২০০০ রান পূর্ণ করে ফেলবেন। # দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টি ২০ তে ৫০ উইকেট দখলের সুযোগ চাহলের সামনে। টি ২০ তে তাঁর সংগ্রহ ৪১ উইকেট। ৫২ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে আর অশ্বিন।

সেরা শিরোনাম

সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget