এক্সপ্লোর

আমার নেতৃত্বে এই সিরিজ জয়টাই সেরা, বলছেন কোহলি

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ জয়কেই সেরা বলে অভিহিত করলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমার নেতৃত্বে যে পাঁচটা সিরিজ জিতলাম, তার মধ্যে এটাই সেরা। কারণ, বিপক্ষ দলের মান অনেক ভাল। দল যে ক্রিকেট খেলেছে, তাতে আমি গর্বিত।’ ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে ইনিংস ও ৩৬ রানে হারিয়ে চতুর্থ টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ এগিয়ে গিয়েছে ভারত। অধিনায়ক নিজে এই জয়ে বিরাট অবদান রেখেছেন। তিনি ওয়াংখেড়েতে ২৩৫ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। এখনও পর্যন্ত এই সিরিজে বিরাটের সংগ্রহ ৬৩১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে এর আগে পরপর তিনটি সিরিজে হেরে গিয়েছিল ভারত। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিলেন বিরাটরা। এই জয়ের পর ভারত অধিনায়ক বলেছেন, ‘এই জয় মোটেই সহজে আসেনি। আমরা বেশ কয়েকবার চাপে পড়ে গিয়েছিলাম। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমার দলকে কৃতিত্ব দিতে হবে। কষ্ট করে আমাদের এই জয় পেতে হয়েছে। বিপক্ষের উপর ক্রমাগত চাপ তৈরি করে ওদের ভুল করতে বাধ্য করেছি আমরা। তার ফলেই জয় পেয়েছি।’ বিরাটের মতে, নিউজিল্যান্ড সিরিজের চেয়ে এই সিরিজে এখনও পর্যন্ত যে চারটি ম্যাচ হয়েছে, তার প্রত্যেকটির পিচ অনেক ভাল ছিল। ২-০ পিছিয়ে পড়ার পরেও ইংল্যান্ড ফিরে আসার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। চ্যাম্পিয়ন দলকে এভাবেই খেলে জিততে হয়। ভারত সেটাই করে দেখিয়েছে। ২০১৪ সালে ইংল্যান্ড সিরিজে মোটেই ভাল খেলতে পারেননি বিরাট। তিনি বলেছেন, সেই সিরিজের পর সচিন তেন্ডুলকরের পরামর্শে তিনি সংবাদমাধ্যমে তাঁর সম্পর্কে কোনও লেখা পড়েননি। শুধু দল ও নিজের খেলা নিয়ে ভেবেছেন। তার ফলেই পারফরম্যান্সের উন্নতি হয়েছে।

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget