এক্সপ্লোর

রোহিতের এটাই একদিনের ক্রিকেটের সেরা ইনিংস, বলছেন কোহলি

রোহিত শর্মাকে একের পর এক দাপটে সেঞ্চুরি করতে দেখেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গতকালের ম্যাচে অপরাজিত ১২২-ই তাঁর ডেপুটির একদিনের ক্রিকেটের সেরা ইনিংস বলে মনে করছেন ক্যাপ্টেন কোহলি।

সাউদাম্পটন: রোহিত শর্মাকে একের পর এক দাপটে সেঞ্চুরি করতে দেখেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গতকালের ম্যাচে অপরাজিত ১২২-ই তাঁর ডেপুটির একদিনের ক্রিকেটের সেরা ইনিংস বলে মনে করছেন ক্যাপ্টেন কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতেরই তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাউদাম্পটনে মেঘলা আবহাওয়ায় বাউন্সি ট্রাকে তাঁর কেরিয়ারের ২৩ তম শতরান করেছেন রোহিত।  ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, আমি মনে করি যে, এটাই ওর এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে সেরা ইনিংস। কারণ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলার যে চাপ থাকে, তার পরিপ্রেক্ষিতে এটা আমার মত। আমি জানি, এই পরিস্থিতিতে কোনও ব্যাটসম্যান ক্রিজে নামার পর এভাবে কয়েকটা বল বাউন্স করলে নিজেকে সংহত করে এত শান্তভাবে খেলাটা একেবারেই সহজ নয়। রোহিত আক্রমণাত্মক ব্যাটসম্যান। কিন্তু সেই স্বভাব ঝেড়ে ফেলে রোহিত যেভাবে সংযম দেখিয়ে ধৈর্যশীল ইনিংস খেলেছেন, সেটাই কোহলির মতে ওই ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তিনি বলেছেন, অনেক সময় ব্যাটসম্যানই চাপ কাটাতে আক্রমণাত্মক মেজাজে খেলে। কিন্তু, রোহিত খুবই সংযমী ছিল। ও প্রচুর ম্যাচ খেলেছে। তাই ওর কাছ থেকে এধরনের পরিণত মানসিকতা ও দায়িত্ববোধ আমরা প্রত্যাশা করি।আমার মতে ওকে যতগুলি দুরন্ত ইনিংস  আমি খেলতে দেখেছি, আমার মতে, সেগুলির মধ্যে এটা ওপরের দিকেই থাকবে।  ও দারুণভাবে ইনিংসটা গড়েছে, কোনও সময়েই উইকেট ছুঁড়ে দেওয়ার মানসিকতা ওর মধ্যে ছিল না। তাঁর ১৪৪ বলের ইনিংসে রোহিত ১৩ বাউন্ডারি ও দুটি ওভারবাউন্ডারি মেরেছেন। মূলত তাঁর ইনিংসে ভর করে ভারত ৪৭.৩ ওভারে ২২৮ রানের জয়ের লক্ষ্যে পৌঁছয় এবং ছয় উইকেটে জয়ী হয়। রোহিত ইনিংসের গতি যেভাবে বেঁধেছিল এবং অ্যাঙ্করের ভূমিকা নিয়ে অন্যদের আক্রমণে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, কোহলির মতে সেটাই ছিল রোহিতের ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। অধিনায়ক বলেছেন, ওই ধরনের পরিস্থিতি ও উইকেট এবং যেখানে প্রতিপক্ষ যে কোনও সময় উইকেট তুলে নিতে পারে, তার পরিপ্রেক্ষিতে রোহিত শর্মা একেবারে সঠিক ইনিংস খেলেছে। তাই আমার মতে, এটাই এখনও পর্যন্ত রোহিতের সেরা ইনিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget