এক্সপ্লোর

ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন টেস্টের সিরিজে সর্বাধিক উইকেট পতনের নজির

নয়াদিল্লি: পেসারদের দাপটে ভারত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৬৩ রানে হারিয়ে দিয়েছে। শেষ টেস্টে জিতলেও ভারত অবশ্য সিরিজ ২-১ হেরে গিয়েছে। কিন্তু বোলারদের দাপটে ওয়ান্ডারার্সে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখল ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে পুরো সিরিজ জুড়েই দেখা গিয়েছে ভারতীয় পেসারদের দাপট। ওয়ান্ডারার্সে জিততে হলে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৪১ রান করতে হত। কিন্তু দক্ষিণ আফ্রিকা ১৭৭ রানে অল আউট হয়ে যায়। ভারত ও দক্ষিণ আফ্রিকার এই তিন ম্যাচের টেস্ট সিরিজে একটা নয়া নজিরও তৈরি হয়েছে। সিরিজে দুটি দলেরই সবকটি উইকেট, অর্থাত্ তিন টেস্টে দুটি করে ইনিংসে মোট ১২০ টি উইকেট পড়েছে । ক্রিকেটের ইতিহাসে কোনও একটি তিন টেস্টের সিরিজে এই ঘটনা আগে কখনও ঘটেনি। এর আগে তিন টেস্টের সিরিজে তিনবার সর্বাধিক ১১৮ উইকেট পড়ার ঘটনা ঘটেছে। ১৯৯৯-২০০০-এ পাক-শ্রীলঙ্কা সিরিজে, ২০১৫-য় ভারত-শ্রীলঙ্কা সিরিজে এবং ২০০৩-০৪-এ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সিরিজে মোট ১১৮ টি উইকেট পড়ার নজির রয়েছে। চার টেস্টের সিরিজে সর্বাধিক ১৫৭ এবং পাঁচ টেস্টের সিরিজে ১৯৭ টি উইকেট পতনের নজির রয়েছে। সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে উভয় দলের বোলারদেরই দাপট ছিল চোখে পড়ার মতো। ব্যাটসম্যানদের বোলারদের মোকাবিলা করতে হিমশিম খেতে হয়েছে। এই সিরিজে তিনজন বোলার মোট ১৫ টি করে উইকেট পেয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার, কাসিগো রাবাডা এবং ভারতের মহম্মদ শামি। এছাড়াও জসপ্রিত বুমরা অভিষেক সিরিজেই ১৪ উইকেট নিয়েছেন। মর্নি মর্কেল ১৩ এবং ২ টেস্টে ভূবনেশ্বর কুমার ১০ টি উইকেট নিয়েছেন। বোলারদের এই দাপটের মধ্যে সিরিজে সবচেয়ে বেশি রান ভারতের অধিনায়ক বিরাট কোহলির। তিন টেস্টে তাঁর মোট রান ২৮৬। এরপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স। তাঁর মোট রান ২১১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget