এক্সপ্লোর

ICC Update: ভারতে বসবে ২০২৫ বিশ্বকাপের আসর, ঘোষিত পরবর্তী ৪ টুর্নামেন্টের আয়োজক দেশ

Women's ICC Champions Trophy: ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে চলেছে। এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে বলে জানানো হয়।

বার্মিংহ্যাম: বার্মিংহ্যামে বসেছিল এবারের আইসিসির সভা। সেখানেই ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত মহিলাদের জন্য চারটি আইসিসি ইভেন্টের আয়োজক দেশগুলির নাম ঘোষণা করা হল। চার বছরে তিনটি আইসিসি ইভেন্ট আয়োজিত হতে চলেছে ভারতীয় উপমহাদেশে।

২০২৪ সালে প্রথমবার বাংলাদেশে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women's T20 World Cup) আসর বসবে। ১০ দলের এই টুর্নামেন্ট আয়োজিত হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। এর পরের বছরই ভারতে বসবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের (ICC Women's Cricket World Cup) আসর। অর্থাৎ ২০২৩ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপের দুই বছর পরেই এদেশে আয়োজিত হবে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। আট দলের এই টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হবে এবং এটি ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজিত।

এর পরের বছর আবার বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইংল্যান্ড এর আগে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আয়োজন করলেও, প্রথমবার ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০২৪ সালের তুলনায় এই বিশ্বকাপে দলসংখ্যাও ১০ থেকে বেড়ে ১২ হওয়ার কথা। জুন মাসে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এর ঠিক সাত মাস পরে শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি মাসে বসবে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির (Women's ICC Champions Trophy) আসর।

তবে ছয় দলের এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারলে তবেই শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাবে। মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজিত হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এই সকল টুর্নামেন্টের আয়োজক দেশগুলির নাম এক প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়। এই পুরো প্রক্রিয়াটি যাতে নিরপেক্ষভাবে হয়, তার দায়িত্ব ছিল এক কমিটির উপর।

তিন সদস্যের সেই কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছিলেন। মহিলাদের একগুচ্ছ টুর্নামেন্টের আয়োজক দেশ ঘোষণার পাশাপাশি ২০২৩ ও ২০২৫, উভয় সার্কেলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে খেলা হবে ঘোষণা করা হয়। এছাড়া  ড্যানিয়েল ভেট্টোরি ও ভিভিএস লক্ষ্মণকে বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধি হিসাবে আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটিতে সামিল করা হয়। আর অতীতের খেলোয়াড়দের প্রতিনিধি হিসাবে মাহেলা জয়বর্ধনের পর রজার হার্পারকেও এই কমিটিতে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্য ট্রফি জয়, বাংলার কোচ হিসাবে নতুন ইনিংস শুরু লক্ষ্মীর

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget