এক্সপ্লোর

সিপিএলে নাইট রাইডার্সের জয়ে আপ্লুত শাহরুখের সোশ্যাল মিডিয়ায় বার্তায় ঝরে পড়ল উচ্ছ্বাস

খুশিতে রীতিমতো ডগমগ শাহরুখ খান। ফিল্ম নয়, ক্রিকেট নিয়ে তিনি আনন্দের সপ্তম স্বর্গে রয়েছে। কারণ, একবার নয়, চার বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেতাব জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স।

নয়াদিল্লি: খুশিতে রীতিমতো ডগমগ শাহরুখ খান। ফিল্ম নয়, ক্রিকেট নিয়ে তিনি আনন্দের সপ্তম স্বর্গে রয়েছে। কারণ, একবার নয়, চার বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেতাব জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স। আর তাদের এই সাফল্যে রীতিমতো গর্বিত বোধ করছেন দলের মালিক শাহরুখ খান। দলের দুরন্ত জয়ের পর কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্র্যাভো-সহ সব খেলোয়ারদের উদ্দেশে উচ্ছ্বসিত শুভেচ্ছা বার্তা লিখেছেন সুপারস্টার । নিজের দল টিকেআর-এর কোচ ব্রেন্ডন ম্যাকালামের উদ্দেশে শাহরুখের স্পেশ্যাল মেসেজ নাইট রাইডার্স ভক্তদের মুগ্ধ করেছে ।
সিপিএল ২০২০-এর ফাইনালে সেন্ট লুসিয়া স্টারসের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্সের দুর্দান্ত জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখেছেন, 'আমি টিকেআর উই রুল'। কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্র্যাভো, ডোয়েন ব্র্যাভোরা দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তাঁকে গর্বিত করেছেন বলে লিখেছেন কিং খান। চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতি সদস্যকে বুক ভরা ভালোবাসা পাঠিয়েছেন শাহরুখ। নিউজিল্যান্ড তথা কেকেআরের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের কোচিংয়েই চতুর্থ বারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। একই ফলাফল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও ঘটবে বলে আশা রাখছেন শাহরুখ। এই দলেরও প্রধান প্রশিক্ষক ব্রেন্ডন ম্যাকালামকে আসন্ন আইপিএলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথাও বলেছেন  শাহরুখ। আগে ব্যাট করে ১৫৪ রান তুলতে সক্ষম হয়েছিল সেন্ট লুসিয়া স্টারস। জবাবে ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটে সিপিএল ফাইনাল জিতে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। জয়ী দলের হয়ে ৮৪ রান করেন ওপেনার লেন্ডল সিমন্স। ৪ উইকেট নেন অধিনায়ক কাইরন পোলার্ড। চার বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে বাকি দলগুলির থেকে ব্যবধান বেশ খানিকটা বাড়িয়ে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স। একই সঙ্গে টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল মিলিয়ে টানা ১২টি ম্যাচ জিতে অনন্য রেকর্ড গড়লেন কাইরন পোলার্ড, ডোয়েন ব্র্যাভোরা।সব মিলিয়ে খুশিতে ডগমগ দলের মালিক শাহরুখ খান।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
Mahela on Rohit-Bumrah fitness: MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
KKR Play Off Scenario: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget