এক্সপ্লোর

বায়োপিকের ট্রেলার ঘিরে শোরগোল: সৌরভদের বাদ দিতে চেয়েছিলেন ধোনি?

মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকের ট্রেলার ঘিরে আলোড়ন। ধোনির জীবনের ছোট-বড় গল্প নিয়েই তৈরি হয়েছে এমএস ধোনির বায়োপিক— ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’। গতকাল মুম্বইয়ে এই সিনেমার ট্রেলর লঞ্চ হয়েছে। কিন্তু এই ট্রেলারেই দেখা গিয়েছে, তিন সিনিয়র ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেলতে চেয়েছিলেন ধোনি। সিনেমায় ধোনির ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত। সিনেমার ট্রেলারে সুশান্ত সিংহ রাজপুতের একটি সংলাপ ঘিরে দেশের ক্রীড়ামহলে আলোড়ন পড়ে গিয়েছে। ট্রেলরে সিনেমার যে দৃশ্য দেখানো হয়েছে সেখানে ধোনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নির্বাচকদের সঙ্গে কথা বলছেন। সেখানে নির্বাচকদের তিনি বোঝাচ্ছেন, ওই তিন খেলোয়াড় এখন ভারতের একদিনের দলে ফিট করেন না। এর জবাবে নির্বাচকদের বলতে শোনা যায়, যাঁরা ধোনিকে প্রোমোট করতেন, আজ ধোনি তাঁদেরই টিম থেকে বাদ দেওয়ার কথা বলছেন। এর জবাবে ধোনিকে বলতে শোনা যায়, আমরা সবাই দেশের সেবক এবং আমরা জাতীয় কর্তব্য পালন করছি। সিনেমার ট্রেলরে দেখানো হয়েছে যে, ধোনি তিন ক্রিকেটারকে ওয়ান ডে দলের উপযুক্ত ভাবছেন না। কিন্তু তিনি কোন তিন ক্রিকেটার সম্পর্কে এ কথা বলছেন, তা অবশ্য ট্রেলারে দেখা যায়নি। এখন প্রশ্ন উঠেছে, ট্রেলারে কোন তিন ক্রিকেটারের কথা বলা হয়েছে? ২০০৭-এর বিশ্বকাপে ভারত প্রথম রাউন্ডেই ছিটকে যায়।  এরপর ভারতীয় দলে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপরই ২০০৭-এ গ্বয়ালিয়রে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজ খেলেন সৌরভ। এরপর আর তাঁকে দলে নেওয়া হয়নি। এরপর ওই বছরেরই অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলার পর দু বছরের জন্য দল থেকে ছিটকে যান দ্রাবিড়। ২০০৯-এ ফের দলে ফিরলেও শেষপর্যন্ত ফের বাদ দেওয়া হয় তাঁকে। ফের ২০১১-তে ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে দলে নেওয়া হয় দ্রাবিড়কে। দল নির্বাচনের পরই দ্রাবিড় ওয়ান ডে ও টি-২০ থেকে অবসর গ্রহণ করেন। যদিও সচিন এরপরও সচিন দীর্ঘদিন খেলেছেন। সিনেমাটি আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে। ধোনি কোন তিন ক্রিকেটারের কথা বলতে চেয়েছিলেন, তা জানা যায়নি ট্রেলারে। সিনেমায় এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা, সেদিকেই সবাই তাকিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget