এক্সপ্লোর

ভারতের মাটিতে সিরিজ জেতাই চূড়ান্ত লক্ষ্য, জানালেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার

ল্যাঙ্গার আরও বলেছেন, সেরা দলকে হারাতে পারলে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে কঠিন লড়াই।

সিডনি: ভারতকে স্থানচ্যূত করে টেস্টে এক নম্বর জায়গা দখল করার পর এবার পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর বক্তব্য, ভারতের মাটিতে সিরিজ জেতাই তাঁদের চূড়ান্ত লক্ষ্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাঙ্গার বলেছেন, ‘এই র‌্যাঙ্কিং কতটা ঠুনকো, সেটা আমরা জানি। তবে এটা এই মুহূর্তে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। আমাদের দলকে যে জায়গায় নিয়ে যেতে চাই, তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তবে গত দু’বছর ধরে আমরা শুধু মাঠেই না, মাঠের বাইরেও ভাল পারফরম্যান্স দেখিয়েছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা অবশ্যই আমাদের লক্ষ্য। তবে ভারতের মাটিতে ভারতে হারাতে হবে। ওরা যখন অস্ট্রেলিয়া সফরে আসবে, তখনও ওদের হারাতে হবে।’ ল্যাঙ্গার আরও বলেছেন, ‘সেরা দলকে হারাতে পারলে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে কঠিন লড়াই। এক নম্বর দল হওয়া দুর্দান্ত বিষয়। তবে যে দল এক নম্বর হয়, সবাই তাদের তাড়া করে। আমরা বেশ কিছুদিন ধরে অন্য দলকে তাড়া করেছি। এবার অন্যরা আমাদের তাড়া করবে। তাই নিজেদের পারফরম্যান্সের উন্নতি করতে হবে। বিশ্বকাপ জেতা অত্যন্ত কঠিন। সবকিছু ঠিকঠাক থাকতে হবে। তবে আশা করি অ্যারন ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ জিততে পারবে।’

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget