এক্সপ্লোর

IND vs AUS: শামির বদলি হিসাবে সাড়ে তিন বছর পর ভারতের সীমিত ওভারের দলে ফিরছেন উমেশ?

Umesh Yadav: কেকেআরের হয়ে এ মরসুমের আইপিএলে ১২ ম্যাচ খেলে ৭.০৬-র ইকোনমি এবং ২১.১৯-র গড়ে মোট ১৬টি উইকেট নিয়েছিলেন উমেশ যাদব।

নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে (IND vs AUS) নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। তবে সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে খারাপ খবর। করোনা আক্রান্ত হয়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। শামির বদলে ভারতীয় দলে কোন তারকা সুযোগ পেতে পারেন, এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। 

শামির বদলে কে?

খবর অনুযায়ী, শামির বদলে প্রায় সীমিত ওভারে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন উমেশ যাদব (Umesh Yadav)। টিম ইন্ডিয়ার টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও, প্রায় সাড়ে তিন বছর ভারতীয় সীমিত ওভারের দলে সুযোগ পাননি উমেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তিন বছর আগে ফেব্রুয়ারিতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন উমেশ। তারপর আর সাদা বলে ক্রিকেটে ভারতের হয়ে খেলা হয়নি ৩৪ বছর বয়সি ভারতীয় ফাস্ট বোলারের। তবে এ মরসুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন উমেশ।

কেকেআরের হয়ে এ মরসুমে ১২ ম্যাচ খেলে ৭.০৬-র ইকোনমি এবং ২১.১৯-র গড়ে মোট ১৬টি উইকেট নিয়েছিলেন উমেশ। এরপরে অনেকেই ভেবেছিলেন হয়তো উমেশ দ্রুতই ভারতীয় দলের সীমিত ওভারের স্কোয়াডে ফিরবেন। এতদিন অবশ্য় তেমনটা হয়নি। কিন্তু শামির করোনার জেরেই সম্ভবত ভাগ্যসহায় হতে চলেছে উমেশের। এশিয়া কাপে ভারতীয় দলের ব্যর্থতার পর, আবেশ খানের বদলে অভিজ্ঞ উমেশকেই এবার পরখ করে দেখে নিতে চায় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। তবে সমস্যা এখানেও রয়েছে। বর্তমানে হালকা চোটের কবলে রয়েছেন উমেশ।

উমেশের পুনর্বাসন

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্সের হয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে দারুণ ফর্মে ছিলেন উমেশ। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। তবে এই টুর্নামেন্ট চলাকালীনই ২১ অগাস্ট গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচে চোটের কবলে পড়েন ভারতীয় তারকা ফাস্ট বোলার। উরুর পেশিতে চোট পেয়েছেন উমেশ যাদব। ফলে এ মাসে মিডলসেক্সের দুই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে লেস্টারশায়ার ও উরস্টারশায়ারের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না উমেশ।

বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে উমেশ পুনর্বাসন চালাচ্ছেন বলেই খবর। চার দিনের ম্যাচে খেলার মতো তাঁর ফিটনেস নেই বলেই তিনি কাউন্টি ক্রিকেটে ফিরে যাচ্ছেন না। তবে বিশ ওভারের অল্প সময়ের ম্যাচে নামার মতো ফিটনেস সম্ভবত উমেশের রয়েছে। অবশ্য সরকারিভাবে কিন্তু ভারতীয় বোর্ডের তরফে এখনও কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget