এক্সপ্লোর

PAK vs BAN: পাকিস্তান ম্যাচে আউট ছিলেন না শাকিব?

T20 World Cup 2022: শেষ চারে উঠে যায় বাবর আজমের দল। ম্যাচে কোনও রান না করেই শাদাব খানের বলে লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান।

অ্যাডিলেড: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শাকিব আল হাসানের আউট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে নিজেদের ডু অর ডাই ম্যাচে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান। যে দল জিতবে তারাই সেমিতে জায়গা করে নেবে এই ছিল অঙ্ক। সেখানেই টাইগারদের ৫ উইকেটে হারিয়ে শেষ চারে উঠে যায় বাবর আজমের দল। ম্যাচে কোনও রান না করেই শাদাব খানের বলে লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। কিন্তু আদৌ কি আউট ছিলেন শাকিব? উত্তর হল না। কিন্তু কেন?

শাকিবের আউট বিতর্ক

ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ১১ তম ওভারে বল করতে এসেছিলেন পাক অলরাউন্ডার শাদাব খান। সেই সময়ই শাকিবকে শূন্য রানেই লেগবিফোর করে দেন তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর শাকিব রিভিউ নেওয়ার প্রয়োজন মনে করেননি। কিন্তু পরে বড় স্ক্রিনে দেখা যায় যে বল ব্যাট ছুঁয়েছিল। আর এরপরই সেই আউট নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

সোশাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া

শাকিবের লেগবিফোর হওয়া নিয়ে সোশাল মিডিয়ায় অনেকেই বিবৃতি দিয়েছেন।

 

 

 

ম্যাচের পর শাকিব বলেন, 'ইনিংসের মাঝপথে আমাদের স্কোর ৭০ রানের বিনিময়ে এক উইকেট ছিল। এই পিচে ১৪৫ থেকে ১৫০ রান তুলতে পারলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো যাবে বলেই আমার মনে হয়েছিল। নতুন ব্যাটারদের এই পিচে নেমেই বড় শট খেলা চাপেরই ছিল। তাই চাইছিলাম যাতে আমাদের সেট ব্যাটাররা শেষ পর্যন্ত টিকে থাকে। কিন্তু তা সম্ভব হয়নি। শুধুমাত্র ফলাফলের নিরিখে দেখতে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা আমাদের সর্বকালের সেরা পারফরম্যান্স। আরও ভাল পারফর্ম করা যেত। কিন্তু দলে অনেক নতুন খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন, অনেক বদলও হয়েছে, তাই সেই অনুযায়ী এর থেকে ভাল পারফরম্যান্স করাটা কঠিনই ছিল।'

শাকিবের নিজের পারফরম্যান্সও এই বিশ্বকাপে খুব একটা আহামরি ছিল না। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও ব্যাট হাতে প্রথম বলেই শূন্য রানে আউট হন শাকিব। বল হাতে এক উইকেট নিলেও, ৩৫ রান খরচ করেন বাংলাদেশ অধিনায়ক। শাকিব নির্দ্বিধায় মেনে নিচ্ছেন, তাঁর নিজের পারফরম্য়ান্সও এই বিশ্বকাপে হতাশাজনকই ছিল। 'আমার নিজের পারফরম্যান্সের বিষয়ে কথা বলতে হলে বলব, যে আমি নিঃসন্দেহে আরও ভাল পারফর্ম করতে পারতাম। তবে যতদিন আমি ফিট রয়েছি এবং পারফর্ম করছি, ততদিন আমি দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই।' বলেন শাকিব।

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget