এক্সপ্লোর

US Open 2024: যুক্তরাষ্ট্র ওপেনে ভারতের ভাল শুরু, প্রথম রাউন্ডে জয় পেলেন ভামব্রি, বালাজি

Indian Tennis: য়ুকি ভামব্রিরা নিজেদের ম্যাচ স্ট্রেট সেটে জিতলেও, দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে শ্রীরাম বালাজিদের বেশ কসরত করতে হল। টাই ব্রেকারে জয় পেলেন বালাজিরা।

নিউ ইয়র্ক: বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2024) শুরুটা ভারতীয়দের জন্য বেশ ভালই হল। য়ুকি ভামব্রি (Yuki Bhambri) ও শ্রীরাম বালাজি (N Sriram Balaji), দুই ভারতীয় তারকাই নিজেদের প্রথম রাউন্ডের ডাবলস ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন।

ফরাসি পার্টনার আলবানো অলিভিয়েত্তিকে সঙ্গে নিয়ে য়ুকি ভামব্রি স্ট্রেট সেটে নিজেদের ম্যাচ জেতেন। ৭৭ মিনিটের ম্যাচে তাঁরা ওয়াইল্ড কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের রায়ান সেজারম্যান ও প্যাট্রিকের জুটিকে পরাস্ত করেন। ম্যাচের স্কোর য়ুকিদের পক্ষে ৬-৩, ৬-৪। য়ুকিরা ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। তাঁরা চতুর্থ গেমে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক তো সক্ষম হনই, পাশাপাশি নিজেদের সমস্ত সার্ভিস গেম জিতে নিয়ে প্রথম সেট পকেটে পুরে ফেলেন। সেই ধারাই দ্বিতীয় সেটেও বজায় থাকে। আত্মবিশ্বাসে ফোটা য়ুকিরা দ্বিতীয় সেটেরও শুরুর দিকে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন। সহজেই দ্বিতীয় সেট এবং ম্যাচ জিতে নেন তাঁরা।

তবে শ্রীরাম বালাজিদের বেশ লড়াই করেই নিজেদের ম্যাচ জিততে হয়। তাও আবার টাইব্রেকারে। নিউজ়িল্যান্ডের মার্কোস ড্যানিয়েল এবং মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস-ভারেলের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন শ্রীরাম ও তাঁর আর্জেন্তাইন পার্টনার গিদো অ্যান্দ্রেওজ়ি। ম্যাচের প্রথম সেটে একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলে। মার্কোসরা প্রথমবার ব্রেক পয়েন্টের সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়বার করেননি। প্রথম সেটে অনায়সেই টাই ব্রেকারে পৌঁছতে পারত। তবে শ্রীরামদের সার্ভিস ব্রেক করে ৭-৫ সেট নিজেদের নামে করতে সক্ষম হন মার্কো, মিগুয়েল।

তবে পিছিয়ে পড়লেও শ্রীরামরা ভেঙে পড়েননি। দ্বিতীয় সেটে প্রবল পরাক্রমে লড়াইয়ে ফেরে ইন্দো-আর্জেন্তাইন জুটি। প্রথম তিন গেমেই দুইবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন শ্রীরামরা। ৩-০ এগিয়ে যান তাঁরা। গোটা সেট জুড়েই দাপট দেখিয়ে ৬-১ সেট জিতেও নেন তাঁরা। তৃতীয় সেটেও চলে টানটান লড়াই। নবম গেমে ব্রেক পয়েন্ট জিতে ম্যাচ জেতার সুযোগ ছিল তাঁদের সামনে। তবে মার্কোস, মিগুয়েল পরের গেমেই শ্রীরামদের সার্ভিস ব্রেক করে ম্যাচে ফিরে আসেন। শেষমেশ লড়াই গড়ায় টাইব্রেকারে।

সেখানেও টানটান লড়াইয়ের পর ১২-১০ টাইব্রেকার জিতে দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা সুনিশ্চিত করেন শ্রীরাম বালাজিরা। য়ুকি এবং শ্রীরামের পাশাপাশি যুক্তরাষ্ট্র ওপেনে রোহন বোপান্নাকেও কিন্তু কোর্টে নামতে দেখা যাবে। দ্বিতীয় বাছাই বোপান্না ও এবডেনের জুটি বৃহস্পতিবারই কোর্টে নামছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চারিদিক জল থই থই, ভাসছে গুজরাত, কোনওক্রমে রক্ষা করা হল ভারতীয় তারকা ক্রিকেটারকে 

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget