এক্সপ্লোর

Virat Kohli: তিনি নন, বরং 'GOAT' হিসাবে এই দুই তারকাকে বাছলেন বিরাট কোহলি

Virat KOHLI: এশিয়া কাপের শেষের দিকে শতরানের পর থেকেই ফর্মে রয়েছেন বিরাট। চলতি টি- বিশ্বকাপের দুই ম্যাচেই অর্ধশতরানও পেয়েছেন বিরাট।

সিডনি: মাঝখানে প্রায় তিন বছর কোনওরকম শতরানের দেখা পাননি। তাঁকে নিয়ে সেই সময়ে কম সমালোচনা হয়নি। তবে অফফর্ম কাটিয়ে ফের নিজের ছন্দে বিরাট কোহলি ((Virat Kohli)। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো এক ইনিংস দিয়ে দুর্দান্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিযান শুরু করেছেন বিরাট। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও এসেছে অপরাজিত অর্ধশতরানের ইনিংস। এরপরেই পুনরায় বিরাট কোহলিই সর্বকালের সেরা ক্রিকেটার কি না, সেই নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়েছে। 

'GOAT' ট্যাগ

তবে 'GOAT' ট্যাগ নিয়ে একেবারেই আগ্রহী নন কোহলি। তিনি নিজেকে 'GOAT' বা সর্বকালের সেরা হিসাবে মানতে নারাজ। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সহজ কথা, 'GOAT' ট্যাগের দুইজনকেই মানায়। নিজের বিষয়ে না না প্রচলিত প্রশ্নের জবাব দিচ্ছিলেন বিরাট। তার মাঝেই বিরাটকে এই প্রশ্নটি করা হলে তিনি বলেন, 'না, আমি নিজেকে ক্রিকেটের 'GOAT' বলে কখনই মনে করি না। আমার মতে এই ট্যাগটি পাওয়ার যোগ্যতা শুধুমাত্র দুইজনেরই রয়েছে। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও ভিভ রিচার্ডস (ViV Richards)।'

কোহলির রেকর্ড

ফর্মে ফিরেছেন বিরাট কোহলি, ব্যাটে আসছে রান। আর বিরাটের ছন্দে ফেরার অর্থই হল রেকর্ড ভাঙা গড়ার খেলা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) বৃহস্পতিবার অর্ধশতরান করেন বিরাট। ম্যাচ জিতেছে ভারত। এই ম্যাচেই ফের একবার এক নতুন রেকর্ড গড়ে ফেললেন বিরাট, পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। কী রেকর্ড গড়লেন কোহলি?

সেনা দেশে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করলেন বিরাট। প্রাক্তন ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ায় ১৭টি, ইংল্যান্ডে ১৮টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং নিউজিল্যান্ডে পাঁচটি, সব মিলিয়ে মোট ৪৯টি অর্ধশতরান সেনা দেশে করে ফেলেছেন। বৃহস্পতিবারই নিজের ৪৯টি অর্ধশতরানটি হাঁকান তিনি। অপরদিকে, সচিন তেন্ডুলকর অজিভূমে ১৭, ইংল্যান্ডে ১২, নিউজিল্যান্ডে ১০ ও দক্ষিণ আফ্রিকায় নয়টি, সব মিলিয়ে মোট ৪৮টি অর্ধশতরান করেছেন সেনা দেশে।

প্রসঙ্গত, গতকালের ম্যাচে ৬২ রানের ইনিংসের সুবাদে বিরাট আরও এক তারকাকে পিছনে ফেলে, আরও এক নতুন রেকর্ড নিজের নামে করার দিকে একধাপ এগোলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। বৃহস্পতিবার ক্রিস গেলকে পেরিয়ে গেলেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের। এদিনের ইনিংসের পর কোহলির ঝুলিতে ৯৮৯ রান হয়ে গেল। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৩ ম্যাচে অবিশ্বাস্য ৮৯.৯ গড় রেখে এই রান করেছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু মাহেলা জয়বর্ধনে।

আরও পড়ুন: নাগাড়ে দ্বিতীয় ম্যাচে মাঠেই নামতে পারলেন না রশিদরা, বৃষ্টিতে ভেস্তে গেল খেলা

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget