এক্সপ্লোর

Virat Kohli: কোহলির মুকুটে রঙিন পালক, টেস্টে পৌঁছলেন নতুন শিখরে

Virat Kohli Update: বিরাট কোহলি ভারতের মাটিতে টেস্টে ব্যক্তিগত চার হাজার রান সম্পূর্ণ করলেন। এখনও পর্যন্ত ১০৭টি টেস্ট ম্যাচ খেলে ১৮২টি ইনিংসে মোট ৮ হাজার ২৩০ রান করেছেন তিনি।

নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) মুকুটে জুড়ল নয়া পালক। টেস্ট ক্রিকেটে (Test Cricket) দেশের মাটিতে ৪০০০ রান সম্পূর্ণ করলেন কিং কোহলি। ইন্ডিয়ান ক্রিকেট টিমের (Indian Cricket Team) অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয়েছে সেই খবর। 

বিরাটের নয়া মাইল ফলক

বিরাট কোহলি ভারতের মাটিতে টেস্টে ব্যক্তিগত চার হাজার রান সম্পূর্ণ করলেন। এখনও পর্যন্ত ১০৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ১০৭টি টেস্ট ম্যাচ খেলে ১৮২টি ইনিংসে মোট ৮ হাজার ২৩০ রান করেছেন তিনি। এর মধ্যে তিনি নট আউট ছিলেন ১১ বার। অপরাজিত ২৫৪ হচ্ছে তাঁর সর্বোচ্চ স্কোর। 

এখন তিনি সচিন তেন্ডুলকরের টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় কোহলি অনুরাগীরা। যদিও সচিনের থেকে টেস্টে রানের নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে আছেন বিরাট। ২০০টি টেস্ট ম্যাচ খেলে মোট ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড রয়েছে সচিনের। টেস্ট ক্রিকেটে রানের নিরিখে ভারতীয়দের মধ্যে সচিনের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ১৬৩টি টেস্ট ম্যাচ খেলে ১৩ হাজার ২৬৫ রান করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গাওস্কর। ১২৫ টেস্ট ম্যাচে তাঁর রয়েছে ১০ হাজার ১২২ রান। ফলে কিং কোহলিকে এখনও অনেকটা রাস্তা পেরতে হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। 

 

আরও পড়ুন: RCB-W vs UPW-W, Match Highlights: ৪৭ বলে ৯৬! বিধ্বংসী হিলির ব্যাটে ধরাশায়ী আরসিবি, টানা চার ম্যাচে হার

অন্যদিকে, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। প্রথমে শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরি। তারপর বিরাট কোহলির (Virat Kohli) ঝকঝকে অর্ধশতরান (Half Century)। প্রথম ইনিংসে ভারতের রান ২৮৯ - ৩। দিনের শেষে ১২৮ বলে ৫৯ রান করে ক্রিজে রয়েছেন কোহলি। সঙ্গী রবীন্দ্র জাডেজা, ১৬ রান করে অপরাজিত।

তবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের চেয়ে এখনও অনেকটাই পিছিয়ে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া এখনও ১৯১ রানে এগিয়ে রয়েছে। ভারতীয় দলের প্রাথমিক লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর পেরিয়ে একটা ভদ্রস্থ লিড নেওয়া। তাহলেই এই টেস্ট ম্যাচের ফয়সলা হতে পারে। যদি ম্যাচের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামে। তবে তার জন্য ভারতকে অন্তত ১২০ রানের লিড নিতে হবে। অসম্ভব না হলেও ম্যাচের যা পরিস্থিতি তাতে কোহলিদের কাজটা এখনও কঠিন।

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget