এক্সপ্লোর

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য রেকর্ডের হাতছানি টিম কোহলির সামনে, ছুঁতে পারে ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়াকে

সাউদাম্পটন: বার্মিহামে অল্পের জন্য হার, লর্ডসে মুখ থুবড়ে পড়ার পর ট্রেন্টব্রিজে দুরন্ত জয় ছিনিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে লড়াইয়ে ফিরেছে ভারত। সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে তৃতীয় টেস্ট যে কোনওভাবেই জিততে হত। এই অবস্থায় খেলতে নেমে ভারতীয় দল ট্রেন্টব্রিজ টেস্টে সব বিভাগেই ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে। তৃতীয় টেস্টে ভারতের দুরন্ত পারফরম্যান্সের পর সিরিজ জয়ের আশা বুক বেঁধেছেন ভারতীয় দলের সমর্থকরা। ইংল্যান্ডের সংবাদমাধ্যমও সিরিজের ফলাফল ভারতের অনুকূলে যেতে পারে বলে মনে করছে। এই অবস্থায় সাউদাম্পটনের রোজ বোল আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। এই মাঠে মাত্র দুটি টেস্ট খেলা হয়েছে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে এই মাঠে প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্টে ভারতকে আয়োজক দেশের কাছে পর্যুদস্ত হতে হয়েছিল। ২০১৪-র সিরিজে প্রথমে এগিয়ে যাওয়ার পর ভারত রোজ বোলেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। শেষপর্যন্ত ইংল্যান্ডই সিরিজ জিতেছিল। রোজ বোলে এবারও তেমনই কিছু দেখা যাবে বলে অনেকেরই আশা। চলতি সিরিজে ইংল্যান্ড ২-১ এগিয়ে রয়েছে। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে রোজ বোলে নামবে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ডন ব্র্যাডমানের দলই ০-২ তে পিছিয়ে থাকার পরও শেষপর্যন্ত কোনও সিরিজ ৩-২ তে জিতেছিল। ১৯৩৬-৩৭ এ ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া এই কৃতিত্ব অর্জন করেছিল। এরপর আর কোনও দলই  প্রথম দুটি টেস্ট হেরে যাওয়ার পর আর সিরিজ জিততে পারেনি। এই রেকর্ডের ব্যাপারে প্রশ্ন করা হলে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী নিজস্বভঙ্গীতেই জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ১৯৩৬-৩৭ এ তো আমার জন্ম হয়নি, আমরা বর্তমান সময়ের মানুষ। আর আমরা কোনও রেকর্ডের কথা মাথায় রাখছি না। এটাকে অন্য একটা টেস্ট ম্যাচ হিসেবেই ভাবছি। ভারতীয় দলের কোচ আরও বলেছেন, দল নয়া চ্যালেঞ্জের জন্য তৈরি। ভারতীয় বোলাররা দুরন্তে ছন্দে বোলিং করছেন। সাউদাম্পটনে জিতে সিরিজে সমতা ফেরানোর পর যদি শেষ টেস্টেও  জয়ী হয়, তাহলে টেস্ট ক্রিকেটে নয়া অধ্যায়ের সূচনা হবে ভারতীয় দলের হাত ধরে। আর এই ইতিহাসে যুক্ত হয়ে যাবে অধিনায়ক বিরাট কোহলির নাম। টেস্ট সিরিজের পরিণামই শুধু নয়, ব্যাটসম্যান হিসেবেও নয়া নজিরের দোরগড়ায় কোহলি। এখনও পর্যন্ত তিনটি টেস্টে কোহলি ছয় ইনিংসে মোট ৪৪০ রান করেছেন। বাকি দুটি টেস্টে যদি তিনি আর ৩১২ রান করতে পারেন তাহলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে কোনও সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান হবেন কোহলি। দুই দেশের মধ্যে সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গ্রাহাম গুচের। ১৯৯০-এ তিন ম্যাচের সিরিজে গুচ ৭৫২ রান করেছিলেন। ভারতের পক্ষে ২০১৬-১৭ তে কোহলি ৬৫২ রান সংগ্রহ করে নজির গড়েছিলেন।

সেরা শিরোনাম

RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget