এক্সপ্লোর

Virat Kohli Reply Babar Azam: অফ ফর্মের বিরাটের পাশে দাঁড়িয়েছিলেন বাবর, জবাবে কী লিখলেন কোহলি?

Virat Kohli: চলতি ইংল্যান্ড সফরে সব ফর্ম্যাট মিলিয়ে পাঁচ ইনিংসে মাত্র ৫৯ রান করেছেন বিরাট। এর ফলে তাঁকে দল থেকে বাদ দেওয়ার জোর রব উঠলেও বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন বাবর আজম।

ম্যাঞ্চেস্টার: বিরাট কোহলির (Virat Kohli) রানের খরা নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব তোলপাড়।  চলতি ইংল্যান্ড সফরে সব ফর্ম্যাট মিলিয়ে পাঁচ ইনিংসে মাত্র ৫৯ রান করেছেন বিরাট। কেউ কোহলিকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য বলছেন, তো কেউ আবার কোহলির অতীতের রেকর্ড দেখিয়ে তাঁর শ্রেষ্ঠত্ব মনে করিয়ে দিতে ব্যস্ত।

বেশ কয়েক ঘণ্টা পর কোহলির জবাব

এক দিন আগেই, শুক্রবার (১৫ জুলাই) পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও (Babar Azam) কোহলির সমর্থনে দাঁড়িয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে নিজের এক ছবি পোস্ট করে, বর্তমান পাকিস্তান অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।' এর পরে ২৪ ঘণ্টারও অধিক সময় কেটে গিয়েছে। বিরাট এই পোস্টের কোনও জবাব না দেওয়ায় খানিক সমালোচনাও হয়েছে বটে।

অবশেষে জবাব এল। বাবরের পোস্টের জবাবে বিরাট লেখেন, 'অনেক ধন্যবাদ। আরও জ্বলজ্বল কর এবং উন্নতি করতে থাকো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।' স্বভাবতই দুই ক্রিকেটপাগল দেশের দুই মহাতারকার এই আদানপ্রদান মুহূর্তের মধ্যে হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচে টসের আগে এবং ম্যাচের পরেও বাবর ও বিরাটকে বেশ খানিকক্ষণ একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তারপর এখনও অবধি সামনা সামনি ময়দানে দেখা হয়নি বাবর-বিরাটের।

 

এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান বর্তমানে আর দ্বিপাক্ষিক সিরিজ তো খেলেই না। তবে আসন্ন এশিয়া কাপে ফের একবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি হবে দুই দেশ। সেই ম্যাচেও বিরাট-বাবরের দিকেই কিন্তু নজর থাকবে। তবে ভারত-পাকিস্তানের হাজারও ব্যবধান সত্ত্বেও, দুই মহাতারকার মধ্যে কে সেরা ব্যাটার, এইসব তুলনার মাঝেও, বিরাট ও বাবর আবারও প্রমাণ করে দিলেন ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে।

আরও পড়ুন: স্পনসরশিপের লোভেই কোহলিকে বাদ দিচ্ছে না বিসিসিআই! বিস্ফোরক ইংল্যান্ডের প্রাক্তনী

সেরা শিরোনাম

Steve Smith: পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন
পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন
IND vs NZ: কিউয়িদের হারাতে ঠিক কী করতে হবে? শ্রেয়সদের কী বার্তা দিলেন শাস্ত্রী?
কিউয়িদের হারাতে ঠিক কী করতে হবে? শ্রেয়সদের কী বার্তা দিলেন শাস্ত্রী?
Rohit And Kohli: ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন রোহিত-কোহলি? যা জানালেন বোর্ড প্রেসিডেন্ট মানহাস
২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন রোহিত-কোহলি? যা জানালেন বোর্ড প্রেসিডেন্ট মানহাস
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Suvendu Adhikari: '২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
'২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
NCPI MP: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
Embed widget