এক্সপ্লোর

এত ভালো জীবন পেয়েছি... দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছে, তাই সুযোগ পেলে নেচে নিই, বললেন কোহলি

সাফল্যের সরণী বেয়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে তিনি বেশ সফল। ব্যক্তিগতভাবে জীবনকে উপভোগ করছেন তিনি। আর এজন্যই যখন মনে হয়, তখনই তাঁর গলায় কখনও গুনগুনিয়ে ওঠে কোনও গান, আবার কখনও কোনও গান কানে এলে তার তালে একপাক নেচেও নেন।

পোর্ট অফ স্পেন: সাফল্যের সরণী বেয়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে তিনি বেশ সফল। ব্যক্তিগতভাবে জীবনকে উপভোগ করছেন তিনি। আর এজন্যই যখন মনে হয়, তখনই তাঁর গলায় কখনও গুনগুনিয়ে ওঠে কোনও গান, আবার কখনও কোনও গান কানে এলে তার তালে একপাক নেচেও নেন। চাহল টিভির সঙ্গে কথা বলতে গিয়ে সহ খেলোড়ায় যজুবেন্দ্র চাহলকে নিজেই এ কথা জানিয়েছেন কোহলি। চাহল কোহলির একটা ভিডিও ইন্টারভিউ নেন। সেই ভিডিও বিসিসিআই ডট টিভিকে পোস্ট করা হয়েছে। চাহলের সঙ্গে কথা বলতে গিয়ে কোহলি বলেন, আমি মাঠে পুরো আনন্দ উপভোগ করি। মাঠে তাঁর নাচ নিয়ে চাহলের প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, শুধুমাত্র অধিনায়ক হওয়ার জন্য কোনও ধরনের চাপে পড়তে চাই না। ভারতের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছে এবং তাই সুযোগ পেলে আনন্দ উপভোগ করা প্রয়োজন। কোনও গান শুনলে তার তালে নেচে নেওয়া এবং বিপক্ষ খেলোয়াড়দেরও এক্ষেত্রে সঙ্গী করে নেওয়া দরকার। এখন আমি খুবই খুশি। আর এজন্য সুযোগ পেলে ডান্স করতে ছাড়ি না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলি ১২০ রানের ইনিংস খেলেছেন। তিনি বলেছেন, আমাদের সবসময়ই লক্ষ্য থাকে যে, প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে কেউ একজন বড় রান করুক। রোহিত বেশ কিছুদিন ধরেই ভালো খেলছে। আমিও সুযোগ এলেই রান করেছে। দুর্ভাগ্যবশত আজ রোহিত ও শিখর টিকে থাকতে পারেনি। তাই আমার উইকেটে থাকাটা জরুরি ছিল। ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়ের নিজের ক্ষমতার ১০০ শতাংশ উজাড় করে দিতে চান বলেই জানিয়েছেন কোহলি।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget