এক্সপ্লোর

Virat Kohli Resigns: কোহলির পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক কে? দৌড়ে কারা?

Team India: সকলকে চমকে দিয়ে জাতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

কলকাতা: শনিবাসরীয় সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে জাতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট চমক। টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কোহলি। তাঁর পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

আগে মনে করা হচ্ছিল, কোহলির পরিবর্তে তিন ধরনের ক্রিকেটেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সেরা দাবিদার রোহিত শর্মা (Rohit Sharma)। ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে, ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত। তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে খেলতে পারেননি হিটম্যান।

আর সেই ফাঁকে দৌড়ে ঢুকে পড়েছেন কে এল রাহুল (KL Rahul)। যাঁকে অজিঙ্ক রাহানের পরিবর্তে টেস্ট দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছিল প্রোটিয়াদের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে কোহলির অনুপস্থিতিতে যিনি দলকে নেতৃত্বও দিয়েছেন। অনেকের মতে, সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকে দায়িত্বে রেখে টেস্ট অধিনায়ক করা হোক রাহুলকে।

রাহানেও (Ajinkya Rahane) এক সময় দৌড়ে ছিলেন। অস্ট্রেলিয়ায় কোহলির অনুপস্থিতিতে তাঁর নেতৃত্বে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতে ভারত। কিন্তু ব্যাটে রানের খরা তাঁকে দৌড় থেকে ছিটকে দিয়েছে। এমনকী, দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতার পর কেউ কেউ মনে করছেন, জাতীয় টেস্ট দল থেকেও ছেঁটে ফেলা উচিত রাহানেকে। তাই এই মুহূর্তে তিনি দৌড়ে অনেকটাই পিছিয়ে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের জন্য স্বস্তি বলতে, এই মুহূর্তে কোনও টেস্ট খেলছে না ভারত। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি রয়েছে ভারতের। টেস্ট সেই ফেব্রুয়ারির শেষে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে। তার আগে অধিনায়ক নির্বাচন সেরে ফেলতে হবে বোর্ডকে।

সকালের বৈঠকে কোহলির সিদ্ধান্ত শুনেই মেনে নিয়েছিল বোর্ড!

সেরা শিরোনাম

WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget