এক্সপ্লোর

সোশ্যাল মিডিয়ায় হাসির হিল্লোল, ডিআরএস নিয়ে জাডেজার ট্রোল, পাল্টা জবাব কোহলির

সহ খেলোয়াড়দের সঙ্গে মজা করতে খুবই পছন্দ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর শুধু সহ খেলোয়াড়ই নয়, তাঁর ট্রোলের শিকার হতে হয় অন্য ক্রিকেটারদের। আর এ ধরনের মজা-মশকরা করার ক্ষেত্রে কোনও ভাবেই পিছপা হন না ভারতের রান মেশিন।

নয়াদিল্লি: সহ খেলোয়াড়দের সঙ্গে মজা করতে খুবই পছন্দ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর শুধু সহ খেলোয়াড়ই নয়, তাঁর ট্রোলের শিকার হতে হয় অন্য ক্রিকেটারদের। আর এ ধরনের মজা-মশকরা করার ক্ষেত্রে কোনও ভাবেই পিছপা হন না ভারতের রান মেশিন। গত কয়েকমাস লকডাউনের কারণে কোনও খেলা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে আলাপচারিতা চলছে খেলোয়াড়দের। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরের সঙ্গে ঠাট্টাতামাশাও করছেন। অনুরাগীরা পুরোদমে তা উপভোগ করছেন। সম্প্রতি কোহলির ট্রোলের শিকার হতে হয়েছে ডেভিড ওয়ার্নার, যুজবেন্দ্র চাহল ও কেভিন পিটারসেনদের মতো ক্রিকেটারদের। এবার কোহলির ট্রোলের শিকার হতে হলে ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। শুরুটা অবশ্য করেছিলেন জাডেজাই। তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তিনি অধিনায়ককে ট্রোল করার চেষ্টা করেছিলেন। আর পুরোটাই ডিসিসন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে। একটি রিভিউ নেওয়ার আগ্রহের উল্লেখ করে অধিনায়ককে ট্রোল করেন তিনি। কোহলি ও জাডেজা দুজনেই দুরন্ত ক্রিকেটার। কিন্তু তাঁদের দুজনেরই মাঠে রিভিউ নেওয়ার দক্ষতা বারেবারেই প্রশ্নের মুখে পড়েছে। এই সিদ্ধান্ত নিয়ে তাঁরা প্রায়শই সফল হন না। এক্ষেত্রে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যতটা সফল, কোহলি কিন্তু ততটা নয়। মাঠে ধোনি থাকলে কোহলি এক্ষেত্রে সবার আগে তাঁরই মত জানতে চান। যাইহোক, জাডেজা প্রায় সব সময়ই কোহলিকে রিভিউ নিয়ে রাজি করিয়ে ফেলেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের এই সিদ্ধান্ত সঠিক হয় না। কাজেই রিভিউ-র সুযোগ খোয়াতে হয় দলকে। কোহলি ও নিজের একটি ছবি পোস্ট করেছেন জাডেজা। ছবিটা দেখে মনে হচ্ছে যে, বোলারের থেকে অধিনায়কই রিভিউ নিতে বেশি উত্সুক। ক্যাপশনে জাডেজা লিখেছেন, ‘দেখো ভাই, আমি কিন্তু রিভিউ নিতে বলিনি’।
ছবিতে কোনও একটি টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ককে রিভিউ নিতে দেখা যাচ্ছে। ছবি আপলোড করে জাডেজা খোঁচা দেওয়ার পর জবাব দিতে বেশিক্ষণ অপেক্ষা করেননি কোহলি। তিনি লিখেছেন, ‘তোর তো সবসময় আউটই মনে হয়। রিভিউ নেওয়ার পরই তোর সন্দেহ হতে শুরু করে’। বিরাট ও জাডেজার এই খুনসুটি দেখে অনুরাগীরা হাসি চাপতে পারেননি। আসলে এই দুই ক্রিকেটার মধ্যে সম্পর্ক খুবই ভালো। অনূর্ধ্ব ১৯-র সময় থেকে একসঙ্গে খেলছেন তাঁরা। ২০০৮-এ কোহলির নেতৃত্বাধীন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জাডেজা।

সেরা শিরোনাম

India vs West Indies Live: বেঙ্গালুরুতে বৃষ্টি, পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টস, লাইভ আপডেট
বেঙ্গালুরুতে বৃষ্টি, পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টস, লাইভ আপডেট
Aaryavir Sehwag: পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget