এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, জেনে নেব দুই দলের খুঁটিনাটি

দক্ষিণ আফ্রিকা শিবিরে থমথমে ভাব। ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে পরপর ২ টি ম্যাচে হার। তারপরে চোটের জন্য ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন পেসার এনগিডি। চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন ডেল স্টেইন। বোলিং-এ প্রোটিয়াদের ভরসা তাহির-রাবাদা জুটিই।

১৯৮৩-র পর ২০১১। কপিল দেবের হাত ধরে যে স্বপ্ন বাস্তব হতে দেখেছিল ভারত, সেই স্বপ্নটাই আরও একবার সত্যি হল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। মাঝে একটা লম্বা বিরতি। ২৮ বছর পর বিশ্বকাপ ঘরে এনেছিলেন মাহি। ৮ বছর পর আবার আশায় বুক বাঁধছে ভারত। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ক্রিকেট বিশ্বকাপের বোধন কার্যত আজই। শুরুটা তাই মনে রাখার মত করতে চায় মেন ইন ব্লু। কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণের নজরে কঠোর অনুশীলন করতে দেখা গেছে টিম বিরাটকে। ভারতের বোলিং লাইন আপ যে যথেষ্ট পোক্ত, তা নিয়ে প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা শিবিরে থমথমে ভাব। ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে পরপর ২ টি ম্যাচে হার। তারপরে চোটের জন্য ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন পেসার এনগিডি। চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন ডেল স্টেইন। বোলিং-এ প্রোটিয়াদের ভরসা তাহির-রাবাদা জুটিই। তাই বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচে বেশ কিছুটা এগিয়ে বিরাট ব্রিগেডই। ইতিমধ্যে অন্য দলের ২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সেদিক থেকে কিছুটা বিশ্রামই পেয়েছে টিম ইন্ডিয়া। অনুশীলনও চলেছে বিস্তর। তাই শুরুটা দমদারভাবেই শুরু করবে বিরাটরা, আশায় সকলে। তবে বোলিং লাইন কীভাবে সাজানো হবে তা নির্ভর করছে সাউদাম্পটনের আবওহাওয়ার উপর। দঃ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে বিজয় নাকি কেদার, তারও ভবিষ্যত ঝুলে রয়েছে সাউদাম্পটনের আবহাওয়ায়। টিমে কি জায়গা হবে পেসার ভুবির? ওয়ার্ম আপ ম্যাচে রবিন্দর জাদেজার পারফর্ম্যান্স কি কুলদীপ বা চাহলের থেকেও বেশি গুরুত্ব পাবে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছেই। ৪ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে রাহুলকে। ৫ নম্বরে ব্যাট হাতে নামবেন ধোনি। বাংলাদেশের সঙ্গে অনুশীলন ম্যাচের মতো ফর্ম বজায় থাকলে, প্রোটিয়াদের পক্ষে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন মাহি। ১৫৭ রান করলেই একদিনের ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করবেন কোহলি। তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়ার মুখে বিরাট। প্রোটিয়াদের বিপক্ষেই কি স্বপ্ন সফল হবে ? অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সেরা শিরোনাম

Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget