এক্সপ্লোর

কঠিন পরিস্থিতিতে সচিনের চেয়ে ভালো কোহলি: ইমরান খান

নয়াদিল্লি: সচিন সেরা, না বিরাট। ক্রিকেট মহলে জোর জল্পনা কিছুদিন ধরেই চলছে। এবার এ ব্যাপারে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। তিনি বলেছেন, ম্যাচের কঠিন পরিস্থিতিতে সচিনের চেয়ে অনেক ভালো বিরাট। ইসলামাবাদে নিজের বাড়িতে বসে একটি ভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে প্রাক্তন পাক তারকা বলেছেন, ক্রিকেটে বিভিন্ন যুগ রয়েছে। আশির দশকে ভিভ রিচার্ডসের পর উত্থান ঘটে ব্রায়ান লারা ও সচিন তেন্ডুলকরের। বিরাট কোহলি আমার দেখা সবচেয়ে কমপ্লিট ব্যাটসম্যান। ওর ব্যাটিংয়ে সহজাত বহুমুখী দক্ষতা রয়েছে। দুই পায়েরই ভালো ব্যবহার করতে পারে। মাঠের যে কোনও দিকে শট খেলতে পারে। প্রতিভা ও টেকনিক ছাড়াও বিরাটের টেম্পারামেন্টেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রাক্তন অলরাউন্ডার। ইমরান বলেছেন, বিরাটের টেম্পারামেন্ট সচিনের থেকেও ভালো। কঠিন পরিস্থিতিতে ওর পারফরম্যান্স সচিনের থেকেও ভালো। অনেকক্ষেত্রেই সচিন কঠিন পরিস্থিতিতে ভালো খেলতে পারেনি। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখতে ইডেনে এসেছিলেন ইমরান। তিনি বলেছেন, পাকিস্তানকে হারতে দেখাটা খুবই কষ্টের। কিন্তু সেদিন অসাধারণ খেলেছিল কোহলি।আমি একজন বোলারদের দৃষ্টিকোণ থেকে ব্যাটসম্যানদের লক্ষ্য করি। ভাবি, কীভাবে আউট করা যায়। কঠিন পরিস্থিতিতে বিরাট যেভাবে খেলে সেটা নজর কাড়ে। ওই পরিস্থিতিতে যেকোনও ব্যাটসম্যানের তুলনায় সেরা বিরাট। বর্তমানে ও-ই সেরা আন্তর্জাতিক ব্যাটসম্যান। ইমরান ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ফের শুরুর পক্ষে জোরাল সওয়াল করেছেন।

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget