এক্সপ্লোর

Ind vs Eng, 2021: প্রস্তুতি ম্য়াচে শতরান রাহুলের, শারীরিক সমস্যায় খেললেন না বিরাট, রাহানে

কাউন্টি একাদশের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে ভারতীয় দল। খেলছেন না বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে। প্রস্তুতি ম্য়াচে শতরান হাঁকালেন কে এল রাহুল, অর্ধশতরান করলেন রবীন্দ্র জাদেজা।

ডারহাম: তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামার আগে এই প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে তাঁরা। কিন্তু এই ম্যাচে খেলছেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। শারীরিক কিছু সমস্যার জন্যই মূলত এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না ২ অভিজ্ঞ তারকা।

বিসিসিআইয়ের তরফে একটি একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে, কোহলি পিঠে অস্বস্তি অনুভব করছিলেন। সোমবার সন্ধ্যায় পিঠে টান অনুভব করেন বিরাট। এরপরই মেডিক্যাল টিম তাঁকে প্রস্তুতি ম্যাচ থেকে দূরে থাকার পরামর্শ দেয়। রাহানেও হ্যামস্ট্রিংয়ে ফোলাভাব অনুভব করছিলেন। তাঁকে ব্যথা কমানোর ইঞ্জেকশনও দেওয়া হয়। এরপরই চিকিৎসকরা তাঁকে খেলা থেকে বিরত থাকার পরামর্শ দেন। তবে রাহানে এই মুহূর্তে মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা আশা রাখছেন যে, টেস্ট সিরিজ শুরুর আগেই তিনি সুস্থ হয়ে যাবেন। ২ তারকা এদিন না খেলতে নামায় দলকে নেতৃত্ব দেন রোহিত শর্মা।

এদিকে প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ৩০৯ রান তুলে নিয়েছে ভারত। শতরানের ইনিংস খেলেন কে এল রাহুল। এমনকী ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাডেজা। কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। রোহিত ও ময়ঙ্ক অগ্রবাল ২ জনেই ওপেনিংয়ে নেমেছিলেন। কিন্তু ২ জনের কেউই সাফল্য পাননি ব্যাট হাতে।

মাত্র ৯ রান করেন রোহিত। অন্যদিকে ময়ঙ্ক ২৮ রান করেন। পূজারা ও হনুমা যথাক্রমে ২১ ও ২৪ রান করেন। রাহানে খেললে হয়তো রাহুল এই প্রস্তুতি ম্যাচে নামার সুযোগ পেতেন না। কিন্তু সুযোগ পেতেই তা কাজে লাগালেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৫০ বলে ১০১ রান করে অবসৃত হন রাহুল। জাদেজা ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৪৬ বলে ৭৫ রান করেন।

উল্লেখ্য, আগামী ৪ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামবে ভারতীয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?
বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?
Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget