এক্সপ্লোর

Tokyo Olympic 2020: বাহুতে প্রতিপক্ষের কামড়, যন্ত্রণা সামলেও লড়াকু রবির প্রশংসায় সহবাগ

বুধবার দুর্দান্ত লড়াই করে কুস্তিতে জয় হাসিল করে নেন রবি। কিন্তু ম্যাচের পরই একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী দাঁত দিয়ে কামড় বসিয়েছিলেন রবির হাতে।

নয়াদিল্লি:  কুস্তিতে ৫৭ কেজি বিভাগে অলিম্পিক্সে ভারতের পদক নিশ্চিত হয়েছে। পদক নিশ্চিত করেছেন ভারতের রবি কুমা দাহিয়া। কাজখস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ম্যাচে জয় হাসিল করে নেন রবি। কিন্তু ম্যাচের পরই একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী দাঁত দিয়ে কামড় বসিয়েছিলেন রবির হাতে। তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে এরপরই। এবার সেই ইস্যুতে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করলেন বীরেন্দ্র সহবাগ। তিনি বলেন, 'ভীষণ অনুচিত এটা। তাও আমাদের রবি দাহিয়ার স্পিরিট নষ্ট করতে পারেনি। কাজাখস্তানের নুরিস্লামের খুবই অপমানজনক ব্যবহার।  দারুণ রবি, তুমি বুক আরও চওড়া করে দিয়েছ।'

এদিকে বৃহস্পতিবার হকিতে ব্রোঞ্জ জেতে ভারতীয় পুরুষ হকি দল। জার্মানিকে ৫-২ গোলে হারিয়ে দেয় হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরু থেকেই যদিও পিছিয়ে ছিল ভারত। কারণ প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে যায় তাঁরা। আক্রমণভাগে প্রথম দিকে ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল জার্মানরা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফিরে আসে ভারতীয় দল। এই কোয়ার্টারে পরপর ২টো গোল করে ম্যাচে এগিয়ে যায় তাঁরা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করেন সিমরনজিৎ। কিন্তু এরপরই টানা ২ গোল করে বড় লিড নিয়ে নেয় জার্মানরা। এক সময়ে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মান ব্রিগেড।  কিন্তু এরপরই ম্যাচে ফের ফিরে আসে ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শেষে হার্দিক সিংহ ও হরমনপ্রীতের গোলে সমতা ফেরায় ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারের রুপিন্দর পাল সিংহ গোল করেন। সিমরনজিৎ নিজের দ্বিতীয় গোলটি করেন এরপর ম্যাচে। চতুুর্থ কোয়ার্টারে জার্মানি একটি গোল শোধ করলেও তা জয় এনে দিতে পারেনি তাঁদের। 

সেরা শিরোনাম

RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget