এক্সপ্লোর

Virendra Shewag Record: ১৭ বছর আগে এই দিনেই ছয় হাঁকিয়ে প্রথম ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন সহবাগ

তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। প্রথম দিনের শেষে দলের স্কোর ছিল ২ উইকেটে ৩৫৬ রান। সহবাগ অপরাজিত ছিলেন ২২৮ রানে। ম্যাচের দ্বিতীয় দিনে ত্রিশত রান সম্পূর্ণ করেন সহবাগ। সেই দুরন্ত ট্রিপল সেঞ্চুরির স্মৃতিচারণ করে সহবাগ সোমবার ট্যুইট করে লিখেছেন- ২৯ মার্চ আমার কাছে একটা বিশেষ দিন। টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার সম্মান অর্জনের সুযোগ হয়েছিল।

নয়াদিল্লি: ১৭ বছর আগে ২০০৪-এ আজকের দিনেই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সহবাগ। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে মুলতানে প্রথম টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। ওই সিরিজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল দ্রাবিড়।

 

তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। প্রথম দিনের শেষে দলের স্কোর ছিল ২ উইকেটে ৩৫৬ রান। সহবাগ অপরাজিত ছিলেন ২২৮ রানে। ম্যাচের দ্বিতীয় দিনে ত্রিশত রান সম্পূর্ণ করেন সহবাগ। সেই দুরন্ত ট্রিপল সেঞ্চুরির স্মৃতিচারণ করে সহবাগ সোমবার ট্যুইট করে লিখেছেন- ২৯ মার্চ আমার কাছে একটা বিশেষ দিন। টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার সম্মান অর্জনের সুযোগ হয়েছিল। আর ব্যাপারটা আরও বেশি মধুর এই কারণে যে, ওই ইনিংসে এসেছিল পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে। কাকতালীয় ভাবে এর চার বছর পর এই একই দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রানে আউট হয়ে গিয়েছিলাম।

 

দর্শকদের স্মৃতিতে সহবাগের তিনশো রানের মাইল ফলক ছোঁয়ার ওই মুহুর্ত চিরস্মরণীয় হয়ে রয়েছ। পাকিস্তানের বোলিং অ্যাটাকের তখনকার অন্যতম সেরা অস্ত্র স্পিনার সাকলিন মুস্তাকের বলে ছয় মেরে তিনশ রানের গণ্ডি টপকে যান বীরু। ২৯৫ রানে ব্যাট করছিলেন। তখনই ছয় হাঁকিয়ে রাজকীয় মেজাজে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন নজফগড়ের নবাব। সেইসঙ্গে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক স্কোরের রেকর্ডও সহবাগের নামেই লেখা হয়েছিল। এর আগে এই রেকর্ড ছিল সঞ্জয় মঞ্জরেকরের দখলে। ১৯৮৯-এ লাহোর টেস্টে ২১৮ রান করেছিলেন তিনি।

 

মুলতান টেস্টে শেষপর্যন্ত ৩০৯ রান করে মহম্মদ সামির বলে আউট হয়েছিলেন সহবাগ। তাঁর ওই স্মরণীয় ইনিংসে ভর করে ওই টেস্ট জিতেছিল ভারত।

 

২৯ মার্চ দিনটি সহবাগের কাছে আরও বেশি স্পেশ্যাল হয়ে উঠেছিল চার বছর পর। ২০০৮-এ টেস্টে তাঁর দ্বিতীয় ত্রিশতরান করেছিলেন সহবাগ। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০৮-এর ২৯ মার্চ ট্রিপল সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে নিজের কেরিয়ারের সেরা ৩০৯ রানের স্কোরে পৌঁছেছিলেন। চতুর্থ দিন সেই স্কোরের সঙ্গে আরও ১০ রান যোগ করেন। ওই টেস্টে তিনি করেন ৩১৯ রান।

 

সহবাগ ছাড়া অন্য যে ভারতীয় ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি করেছেন, তিনি হলেন করুণ নায়ার। তিনি ২০১৬-তে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Germany Football Team: দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
FIFA World Cup 2026: ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget