এক্সপ্লোর

নিজস্ব স্টাইলে লক্ষ্মণকে জন্মদিনে ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ শুভেচ্ছা সহবাগের

  নয়াদিল্লি:  আজ ৪৩ বছরে পা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ধ্রুপদি ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন লক্ষ্মণ। ব্যাটিংয়ের সময় তাঁর কব্জির ব্যবহার ছিল দৃষ্টিনন্দন। অসামান্য সব শট খেলার জন্য ক্রিকেট জগত মুগ্ধ ছিল তাঁর ব্যাটিংয়ে। ক্রিকেট মহলে ভেরি ভেরি স্পেশ্যাল হিসেবে পরিচিত লক্ষ্মণের জন্মদিনে নিজস্ব ভঙ্গিতে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সহবাগ সহ খেলোয়াড় ও অন্যান্যদের জন্মদিনের শুভেচ্ছা জানানোর একটা বিশেষ ধারা তৈরি করে ফেলেছেন। ট্যুইটারে নজরকাড়া শুভেচ্ছা বার্তার জন্য নজর কেড়েছেন তিনি। লক্ষ্ণণকে সেই একই কায়দায় শুভেচ্ছা জানালেন তিনি। তাঁর ট্যুইট, ‘কব্জির যাদুগর ও ভারতশ্রী লক্ষ্মণকে জন্মদিনের শুভেচ্ছা। কব্জির মোচড়ে যে কোনও পরিস্থিতিকে শান্ত করে দিতে পারেন। চিটিয়া কলাইয়া’। প্রাক্তন সহ খেলোয়াড়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলেও। সচিনের ট্যুইটও কম মজাদার নয়। তিনি লিখেছেন, ‘লক্স, শুভ জন্মদিন! তোমার রান করার দক্ষতার পিছনের রহস্যটা আমি জানাবো? ব্যাট করতে নামার আগে স্নান সেরে একটা আপেল খেয়ে নেওয়া’। উল্লেখ্য, গতকাল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের গেট সহবাগের নামাঙ্কিত হয়েছে। এ ব্যাপারে দারুন একটা ট্যুইট করেছেন লক্ষ্মণ। তিনি লিখেছেন, ‘ভারতের ইতিহাস স্মরণে দিল্লিতে রয়েছে ইন্ডিয়া গেট। আর এখন ক্রিকেটের এক কিংবদন্তীকে স্মরণ করতে বীরেন্দ্র সহবাগ গেট। বীরুর জন্য এটা উপযুক্ত’।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget