এক্সপ্লোর

চেয়েছিলাম নারিন ওপেন করুক, কিন্তু সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে বাধ্য হই, বললেন কার্তিক

মুম্বই: আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত ওপেন করেন সুনীল নারিন। কিন্তু গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি সাত নম্বরে ব্যাট করতে নামেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক বলেছেন, ‘আমি চেয়েছিলাম নারিন ওপেন করুক। কিন্তু ও অসুস্থ হয়ে পড়েছিল। সেই কারণে ও ১৮-১৯ ওভারের সময় মাঠের বাইরে চলে যায়। এরপর ওকে সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে বাধ্য হই।’ গতকাল ৪ বল খেলে মাত্র ৫ রান করেই আউট হয়ে যান নারিন। কেকেআর ১৩ রানে ম্যাচ হারে। রবিন উথাপ্পা ৫৪, নীতীশ রানা ৩১ ও কার্তিক অপরাজিত ৩৬ রান করেন। কিন্তু তা সত্ত্বেও জয়ের জন্য প্রয়োজনীয় রান করতে পারেনি কেকেআর। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নারিন ওপেন করতে নেমে যেরকম বিস্ফোরক সূচনা করেন, সেটা গতকালও করতে পারলে হয়তো কেকেআর-কে ম্যাচ খোয়াতে হত না। নারিনকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানোর পাশাপাশি আন্দ্রে রাসেল প্রথম দু’ওভারে উইকেট নেওয়ার পরেও তাঁকে দিয়ে পুরো চার ওভার বল না করানোর কারণও ব্যাখ্যা করেছেন কার্তিক। তিনি বলেছেন, ‘এই ম্যাচে ও ভাল বল করেছে। কিন্তু আগের ম্যাচগুলিতে ওর বলে বাউন্ডারি হয়েছে। দলে ওর নির্দিষ্ট ভূমিকা আছে। ওর কাছ থেকে কীভাবে সেরাটা আদায় করে নেওয়া যাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।’ বিপক্ষের পেসার জসপ্রীত বুমরাহর প্রশংসা করে কার্তিক বলেছেন, ’১৯ নম্বর ওভারে বুমরাহ যখন বল করতে এল, আমি দু’টি ছক্কা মেরে শেষ ওভারে ২০ রান তুলে ম্যাচ জেতার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সবসময় পরিকল্পনা খাটে না। যদিও আমরা সেই ওভারে ১৪ রান করি। তবে বুমরাহকে কৃতিত্ব দিতেই হবে। ও দারুণ বাউন্স আদায় করেছে।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

GT vs RR: নাগাড়ে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে শতরান হাতছাড়া করল বৈভব, তাও GT-র বিপক্ষে দু'শোর অধিক রান তুলল RR
নাগাড়ে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে শতরান হাতছাড়া করল বৈভব, তাও GT-র বিপক্ষে দু'শোর অধিক রান তুলল RR
IPL Qualifier 2 Live: পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে RR-র বিরুদ্ধে দুরন্তভাবে ইনিংস শুরু করলেন GT-র দুই ওপেনার
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে RR-র বিরুদ্ধে দুরন্তভাবে ইনিংস শুরু করলেন GT-র দুই ওপেনার
Rishabh Pant: চাপের মুখে লখনউয়ের নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ালেন পন্থ
চাপের মুখে লখনউয়ের নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ালেন পন্থ
Virat-Johnson Fight: জনসনের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান বিরাট, অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি উসকে কী বললেন শাস্ত্রী?
জনসনের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান বিরাট, অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি উসকে কী বললেন শাস্ত্রী?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget