এক্সপ্লোর

চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মোকাবিলাই সাফল্য, বললেন ওয়াশিংটন সুন্দর

নয়াদিল্লি: শ্রীলঙ্কায় চলতি ত্রিদেশীয় টি ২০ সিরিজে দুরন্ত বোলিং করছেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। এই টুর্নামেন্টে তিনিই ভারতের আবিষ্কার বলে অনেকেই মনে করছেন। ১৮ বছরের এই স্পিনার এখনও পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে তিনটি সহ এখনও পর্যন্ত চার ম্যাচে সাতটি উইকেট পেয়েছেন সুন্দর। শুধু উইকেট নেওয়াই নয়, রান রোখার ক্ষেত্রেও দারুণ সফল তিনি। টুর্নামেন্টে সবচেয়ে হিসেবী বোলিং করেছেন তিনি। তাঁর ইকোনমি রেট প্রতি ওভারে ৫.৮৭। আরও একটা কথা বলা প্রয়োজন, টুর্নামেন্টে এখনও পর্যন্ত যে ১৬ ওভার বোলিং তিনি করেছেন তার মধ্যে ১১ ওভারই পাওয়ার প্লে-তে। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর সুন্দর মেনে নিয়েছেন যে, ফিল্ডিংয়ে নিয়ন্ত্রণের সময় বোলিংটা একটা চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং তা কাটিয়ে ওঠাই হল সাফল্য। সুন্দর বলেছেন, এটা সত্যিই একটা চ্যালেঞ্জ। কিন্তু এজন্যই তো ক্রিকেট খেলা। দেশের হয়ে খেলার সুযোগ পেলে এ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর এই চ্যালেঞ্জ জিতলে নিজেকে খুবই সন্তুষ্ট মনে হয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় দক্ষতা থাকার জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করি। এক্ষেত্রে ব্যাটসম্যানদের মনোভাবটা বোঝার বিষয়টা থাকে, বিশেষ করে, পাওয়ার প্লে-তে যখন ব্যাটসম্যান প্রতিটি বলই মারতে চায়। তাঁর এই সাফল্যের চাবিকাঠি সম্পর্কে সুন্দর বলেছেন, ঘরোয়া ক্রিকেটে তিনি প্রচুর লিগের খেলা খেলেছেন। কয়েক বছর আগে একটি টুর্নামেন্টে তিনি পাওয়ার প্লে-তে দুটি এবং ডেথ ওভারে দুটি ওভার বোলিং করতেন। আর সেই অভিজ্ঞতাই তাঁকে ভালো ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করেছে। সুন্দর বলেছেন, গত কয়েক বছরে স্পিনাররা সব ফর্ম্যাটেই সফল হয়েছে। এক্ষেত্রে রিস্ট স্পিনারদের মতো অফ স্পিনাররাও কার্যকরী। রিস্ট স্পিনের মতো এক্ষেত্রে দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। উইকেট অনুযায়ী বোলিং, দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে প্রয়োজন কঠোর পরিশ্রম।

সেরা শিরোনাম

Virat Kohli Nephew: দিল্লি প্রিমিয়ার লিগে খেলবেন কোহলি! তবে ইনি বিরাট নন, কোন দল-কত টাকায় কিনল?
দিল্লি প্রিমিয়ার লিগে খেলবেন কোহলি! তবে ইনি বিরাট নন, কোন দল-কত টাকায় কিনল?
FIFA World Cup: গর্ভপাত হয়েছে প্রেমিকার, গোল করে মাঠেই কাঁদলেন ডাচ তারকা, উঠে হাততালি দিল গ্য়ালারি
গর্ভপাত হয়েছে প্রেমিকার, গোল করে মাঠেই কাঁদলেন ডাচ তারকা, উঠে হাততালি দিল গ্য়ালারি
Brazil Football Team: বিরাট ধাক্কা ব্রাজ়িলের, ছিটকে গেলেন তারকা ফুটবলার? উদ্বেগের খবর জানাল সাম্বার দেশ
বিরাট ধাক্কা ব্রাজ়িলের, ছিটকে গেলেন তারকা ফুটবলার? উদ্বেগের খবর জানাল সাম্বার দেশ
IND vs ENG: আইরিশদের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ইংল্যান্ডে দাপট দেখাবে ভারত? কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০?
আইরিশদের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ইংল্যান্ডে দাপট দেখাবে ভারত? কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget