এক্সপ্লোর

দেখুন: বুমরাহর বিধ্বংসী বোলিং, ভারতীয় বোলার হিসেবে ৩৯ বছরের পুরানো নজির ভাঙলেন তিনি

মেলবোর্ন: জসপ্রিত বুমরার দাপট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-তে। চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এই ভারতীয় ফাস্ট বোলারের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এদিনের ছয় উইকেটের দুরন্ত স্পেলে ভারতের এই তরুণ স্পিডস্টার অভিষেকের বছরে ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেট সংগ্রহের নজির গড়েছেন। সেই সঙ্গে উপ মহাদেশের প্রথম বোলার হিসেবে একই বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ বা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন বুমরাহ। প্রথম ইনিংসে ভারতের ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬৬.৫ ওভারে ১৫১ রানে অল আউট হয়ে যায়। ১৫.৫ ওভার হাত ঘুরিয়ে ছয়টি উইকেট তুলে নিলেন বুমরাহ। ৩৩ রানে ছয় উইকেট নেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেকের পর থেকে ২৫ বছরের বুমরাহ বিশ্বের অন্যতম বিপজ্জনক বোলার হিসেবে উঠে এসেছেন। সেইসঙ্গে ভারতীয় বোলার হিসেবে ৩৯ বছরের পুরানো রেকর্ড ভাঙলেন তিনি।এক্ষেত্রে দিলীপ দোশির রেকর্ড ভাঙলেন তিনি। এদিন ছয় উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে এ বছরে তাঁর অভিষেক বর্ষে  উইকেটের সংখ্যা হল ৪৫। ১৯৭৯-তে দিলীপ দোশির ৪০ উইকেট সংগ্রহের রেকর্ড নজির ভাঙলেন তিনি। ২০১৮-তে বুমরার পাঁচ উইকেটের তালিকা: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৪ রানে পাঁচ উইকেট ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৫ রানে পাঁচ উইকেট মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩ রানে ছয় উইকেট। অভিষেকের বছরে ভারতীয় বোলার হিসেবে উইকেট সংগ্রহের তালিকা: জসপ্রিত বুমরাহ ৪৫* (২০১৮) দিলীপ দোশি ৪০ (১৯৭৯) ভেঙ্কটেশ প্রসাদ ৩৭ (১৯৯৬) নরেন্দ্র হিরওয়ানি ৩৬ (১৯৮৮) এস শ্রীসন্ত ৩৫ (২০০৬) ২০১৮-তে এখনও পর্যন্ত ভারতের তিন পেসার বুমরাহ, ইশান্ত শর্মা ও মহম্মদ সামি ১২৩ টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ত্রয়ী মাখায় এনটিনি, ডেল স্টেইন ও মর্নি মর্কেলের ২০০৮-এ সম সংখ্যক উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: আইপিএল শুরুর আগে বড় চমক গুজরাত টাইটান্সের, ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করল এই তারকাকে
আইপিএল শুরুর আগে বড় চমক গুজরাত টাইটান্সের, ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করল এই তারকাকে
Indian Cricketer: বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
KKR Schedule: প্রথম দফায় চারটির মধ্যে তিনটিই হোম ম্যাচ খেলবে শাহরুখের কেকেআর, ইডেনে কবে-কখন খেলা?
প্রথম দফায় চারটির মধ্যে তিনটিই হোম ম্যাচ খেলবে শাহরুখের কেকেআর, ইডেনে কবে-কখন খেলা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget