এক্সপ্লোর

দেখুন: ‘আরে প্যাট, কয়েকটা ছক্কা তো মারো’, কামিন্সকে স্লেজিং ঋষভের

অ্যাডিলেড: স্লেজিংয়ে প্রতিপক্ষের মানসিকতা দুমড়ে-মুচড়ে দেওয়া এতদিন অস্ট্রেলিয়ার একটা কৌশল ছিল। কিন্তু এবার ভারতের বিরুদ্ধে সিরিজে অস্ট্রেলিয়াকে মাঠে ও মাঠের বাইরে সে রকম আগ্রাসী মেজাজে দেখা যাচ্ছে না। বরং প্রথম টেস্টে ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্তকেই দেখা গেল কিছু শ্লেষাত্মক মন্তব্য করতে। টেস্টের দ্বিতীয় দিনে উসমান খোয়াজাকে স্লেজিং করছিলেন ঋষভ। এবার খেলার শেষদিনেও বাক্য বাণে অজি ব্যাটসম্যান প্যাট কামিন্সের ধৈর্য ভঙ্গের চেষ্টা করতে দেখা গেল তাঁকে। উইকেটের পিছনে দাঁড়িয়ে কামিন্সকে ছক্কা মেরে দেখাতে বললেন। আরও বললেন যে, এই পিচে টিকে থাকাটা কিন্তু একেবারেই সহজ নয়। স্ট্যাম্প ফোনে শোনা গিয়েছে ঋষভের কথাবার্তা। তাঁকে বলতে শোনা গেল, 'ওহে, এখানে টিকে থাকাটা সহজ নয়, প্যাট কয়েকটা ছক্কা তো মারো। অশ্বিন, ওই প্যাচে প্যাটকে বল করতে থাকো তো। আরে, প্যাট, তুমি তো খারাপ বলগুলোও মাঠের বাইরে পাঠাচ্ছো না'। তবে ঋষভের এই সব কথাবার্তার একেবারেই জবাব দেননি কামিন্স। ঋষভের কথায় কান না দিয়েই তিনি খেলতে থাকেন। আসলে প্রথম ইনিংসের প্রথম দিন কামিন্স ঋষভকে কিছু কথা বলেছিলেন। তার জবাবই এভাবে ফিরিয়ে দিলেন ২১ বছরের উইকেটরক্ষক। এমনকি মিচেল স্টার্কও ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে স্লেজ করার চেষ্টা করেছিলেন। এবার তাঁদের পাল্টা জবাব দিলেন ঋষভ। যদিও এভাবে স্লেজিংয়ে একেবারেই খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি এ ব্যাপারে বলেন, দলের সহ খেলোয়াড়দের যা কিছু বলা হয়, কিন্তু প্রতিপক্ষকে নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget