এক্সপ্লোর

দেখুন: ম্যাচের পর প্রেমদাসা স্টেডিয়ামে বাইক চালাতে গিয়ে পড়ে গেলেন কুশল মেন্ডিস

সদ্যসমাপ্ত বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স একেবারেই ভালো নয়। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ একদিনের সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

কলম্বো: সদ্যসমাপ্ত বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স একেবারেই ভালো নয়। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ একদিনের সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। এই সিরিজে শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার চোখে পড়ার মতো পারফর্ম করেছেন। এরইমধ্যে রবিবার তৃতীয় ম্যাচে জয়ের পর  কুশল মেন্ডিস একটি ‘স্টান্ট’ করতে গিয়ে বিপত্তি বাঁধালেন। অল্পের জন্য বড়সড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। বুধবারের ম্যাচেও অলরাউন্ডার অ্যাঞ্জেলে ম্যাথিউজ তাঁর চলতি ফর্ম অব্যাহত রেখেছেন। ৮৭ রানের ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন তিনি। সিরিজের এক স্পনসরের পক্ষ থেকে তাঁকে একটি মোটরসাইকেল উপহার হিসেবে দেওয়া হয়। কুশল মেন্ডিস ওই বাইক চালিয়ে মাঠেই চক্কর কাটার সিদ্ধান্ত নেন। কিন্তু একটা বাঁক নিতে গিয়ে ঘটে বিপত্তি। টায়ার পিছলে গিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে যান মাঠে উপস্থিত নিরাপত্তা কর্মীরা। তবে  তাঁর কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভার আট উইকেটে ২৯৪ রান তোলে। ম্যাথিউজ ছাড়াও রান পান কুশল মেন্ডিসও (৫৪)। এছাড়াও অধিনায়ক দিমুথ করুণারত্নে (৪৬) এবং কুশল পেরেরা (৪২)-ও ব্যাট হাতে অবদান রাখেন। কিন্তু বাংলাদেশ রান তাড়া করতে নেমে সফল হতে পারেনি। ১২২ রানে হেরে যায় তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget