এক্সপ্লোর

সামি-রাসেলের দুর্দান্ত পারফরম্যান্স, পিএসএল-এ প্রথম সুপার ওভারে জয় ইসলামাবাদের

শারজা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে লাহৌর কলন্দর্সের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। শেষ ওভারে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দু’দলের রান সমান হয়ে যায়। ফলে পিএসএল-এর ইতিহাসে প্রথমবার ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে বাজিমাত করল ইসলামাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২১ রান করে ইসলামাবাদ। ইয়াসির শাহ ২০ রান দিয়ে ৩ উইকেট এবং সোহেল খান ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই সমিত পটেলের অসাধারণ বোলিংয়ের সুবাদে উমর আকমল (৪) ও ফকর জামানের (০) উইকেট হারায় লাহৌর। এরপর ইনিংসের হাল ধরেন ব্র্যান্ডন ম্যাকালাম ও আগা সলমন। তাঁদের জুটিতে ৭৩ রান যোগ হয়। ১১.২ ওভারে দলের ৭৭ রানের মাথায় আউট হন সলমন। তখনও ম্যাকালাম ক্রিজে থাকায় জয়ের আশায় ছিল লাহৌর। কিন্তু এরপরেই ম্যাচের রং বদলে যায়। শেষ ওভারে জয়ের জন্য লাহৌরের দরকার ছিল মাত্র ৭ রান। হাতে ছিল ২ উইকেট। সামির প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে রান আউট হন ম্যাকালাম। তৃতীয় বলে ছক্কা মারেন সলমন ইরশাদ। কিন্তু পরের বলেই তিনি স্ক্যোয়ার লেগে ক্যাচ আউট হন। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এই উত্তেজক ম্যাচে উত্থান-পতনের পালা তখনও বাকি ছিল। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৫ রান করে লাহৌর। ইসলামাবাদের হয়ে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল ও আসিফ আলি। বল করতে আসেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম বলে এক রান নেন রাসেল। দ্বিতীয় বলে ছক্কা মারার চেষ্টা করেন আসিফ। বাউন্ডারি লাইনে ক্যাচ মিস করেন ম্যাকালাম। বলটি বাউন্ডারির বাইরে চলে যায়। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে এক রান হয়। পঞ্চম বলটি ওয়াইড হয়। এরপরের দু’টি বলে চার ও ছক্কা মেরে ইসলামাবাদকে জেতান রাসেল।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget