এক্সপ্লোর

যখন আব্দুল কাদির সচিনকে তাঁর বলে ছয় মারতে বলেছিলেন

মাত্র ৬৩ বছরে প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার আব্দুল কাদির। তাঁর প্রয়াণে ক্রিকেট জগতে নেমে এসেছে শোকের ছায়া। ক্রিকেট মহল কাদিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ক্রিকেটারদের স্মৃতিচারনায় তাঁর খেলোয়াড় জীবনের বিভিন্ন টুকরো টুকরো ঘটনা উঠে আসছে।

নয়াদিল্লি: মাত্র ৬৩ বছরে প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার আব্দুল কাদির। তাঁর প্রয়াণে ক্রিকেট জগতে নেমে এসেছে শোকের ছায়া। ক্রিকেট মহল কাদিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ক্রিকেটারদের স্মৃতিচারনায় তাঁর খেলোয়াড় জীবনের বিভিন্ন  ঘটনা উঠে আসছে। ভারতীয় ক্রিকেটের নক্ষত্র সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচে কাদিরের দ্বৈরথ এখনও ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। কাদিরের মুখেও  ওই ঘটনার কথা শোনা গিয়েছে। ওই ম্যাচের পরই কাদির ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই ছেলে বহুদূর যাবে। পেশোয়ারে সেই ম্যাচের আন্তর্জাতিক তকমা ছিল না। সেজন্য তাঁর বলে সচিনকে বড় শট খেলার চ্যালেঞ্জ নিতে বলেছিলেন কাদির। সে কথা নিজের মুখেই জানিয়েছিলেন কাদির। তাঁর মুখে বরাবরই সচিনের প্রশংসা শোনা গিয়েছে।কাদির বলেছিলেন, সচিন তার প্রতিভা, দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়েই সচিন আমার বলে তিনটি ছয় মেরেছিল। কাদির ১৬ বছরের কিশোর সচিনকে বলেছিলেন, এটা আন্তর্জাতিক ম্যচ নয়। তাই পরের ওভারে আমাকে একটি ছয় মারার চেষ্টা করা উচিত তোমার। এমনটা করতে পারলে তুমি তারকা হয়ে উঠবে।এ কথা শুনে ও কিছু বলেনি। কিন্তু পরের ওভারে ও আমার বলে তিনটি ছয় মেরেছিল। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা লেগস্পিনার কাদির। এই কিংবদন্তী স্পিনার দাবি করেছিলেন যে, একই বল তিনি ১০ রকমভাবে করতে পারেন। ওই ম্যাচে জয়ের জন্য ভারতের পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৭০ রান। সচিন অভিজ্ঞ কাদিরের একটি ওভারে চারটি ছয় মেরেছিলেন। আর সেই শটগুলের প্রতিটিই এগিয়ে এসে সোজা ব্যাটে খেলেছিলেন সচিন। দলকে জয় এনে দিতে পারেননি সচিন। কিন্তু ১৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন। কাদির ৬৭ টেস্ট ও ১০৪ একদিনের ম্যাচে যথাক্রমে ২৩৬ ও ১৩২ উইকেট নিয়েছিলেন।

সেরা শিরোনাম

Sehwag On Aaryavir: পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চাপের মুখে শুধু সীতারাম নাম জপেছেন আর্যবীর, জানালেন সহবাগ
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চাপের মুখে শুধু সীতারাম নাম জপেছেন আর্যবীর, জানালেন সহবাগ
India vs New Zealand ODI: শেষ ম্যাচে রুদ্ধশ্বাস পরিণতি, টি-২০-র পর ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত
শেষ ম্যাচে রুদ্ধশ্বাস পরিণতি, টি-২০-র পর ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত
India vs New Zealand Live: দুরন্ত বোলিংয়ে বাজিমাত ভারতের, ২২ রানে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া
দুরন্ত বোলিংয়ে বাজিমাত ভারতের, ২২ রানে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া
Suryakumar Yadav: সিএসকে তো কী! কার জার্সি দেখতে হবে তো! কলকাতায় ভক্তের আব্দার মেটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
সিএসকে তো কী! কার জার্সি দেখতে হবে তো! কলকাতায় ভক্তের আব্দার মেটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

ভিডিও

CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget