এক্সপ্লোর

দেখুন: প্যাড-গ্লাভস পরেই সীমানার ধারে ছুটে দিয়ে বাউন্ডারি বাঁচালেন ধোনি

নয়াদিল্লি: প্যাড ও গ্লাভস পরেই বাউন্ডারির দিকে বিদ্যুৎ গতিতে দৌড় উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনির। সীমানার একেবারে প্রান্ত থেকে বল ধরে দুই রান বাঁচালেন। বয়স হয়েছে বলে যাঁরা কটাক্ষ করেন, তাঁদের মুখের মতো জবাব দিয়ে সমগ্র ক্রিকেট বিশ্বকেই ধোনি বোঝালেন, এই ৩৬-এও তিনি অন্যতম সেরা ফিট খেলোয়াড়। এই ক্ষেত্রে বোঝা গেল ধোনির ক্ষেত্রে বয়স একটা সংখ্যা মাত্র। আইপিএলে গতকাল রাতে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে দু-দুটি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ধোনি আরও একবার চূড়ান্ত অ্যাথলেটিজম ও দল এবং খেলার প্রতি দায়বদ্ধতা তুলে ধরলেন। বেঙ্গালুরুর এবি ডিভিলিয়ার্স ও কুইন্টন ডি কক দ্রুত গতিতে রান তুলছেন। ওই সময়ই উইকেটের পিছন দিকে দ্রুত গতিতে দৌড়ে গিয়ে দলের জন্য মূল্যবান দুটি রান বাঁচালেন ধোনি। মাহির এই ফিল্ডিং দেখে ভিড়ে ঠাসা চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে হাততালিতে ফেটে পড়ে। স্ট্যান্ড থেকে ধোনি ধোনি আওয়াজে ভরে যায় পুরো স্টেডিয়াম। বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারে ওই ঘটনা ঘটে। ডি ককের একটা পুল ব্যাটের কানায় গেলে ধোনির মাথার ওপর দিয়ে উড়ে যায়। সঙ্গে সঙ্গে ধোনি পিছন ফিরে দৌড় শুরু করেন এবং সীমানার ধারে বল আটকে একটি অবধারিত বাউন্ডারি আটকান। এর আগেও দলের প্রতি এ ধরনের দায়বদ্ধতা দেখা গিয়েছে। কিন্তু একেবারে বাউন্ডারির ধারে গিয়ে কোনও উইকেটরক্ষককে এভাবে ফিল্ডিং করতে দেখাটা খুবই বিরল।

সেরা শিরোনাম

IND vs NZ Live: মিচেলের অপরাজিত অর্ধশতরানে ২০ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১৯৮/৩
মিচেলের অপরাজিত অর্ধশতরানে ২০ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১৯৮/৩
IND A vs NZ A: জলে গেল পাড়িক্কল, নবির দুরন্ত পারফরম্যান্স, দাঁতে দাঁত চেপে মরিয়া লড়াইয়ে ড্র ছিনিয়ে নিল নিউজ়িল্যান্ড এ
জলে গেল পাড়িক্কল, নবির দুরন্ত পারফরম্যান্স, দাঁতে দাঁত চেপে মরিয়া লড়াইয়ে ড্র ছিনিয়ে নিল নিউজ়িল্যান্ড এ
IND vs NZ: মিচেলের অপরাজিত ৮৯, লড়াই জ্যাকবের, তবুও দু'শোর নীচেই কিউয়িদের আটকে রাখলেন অর্ধশদীপরা
IND vs NZ: মিচেলের অপরাজিত ৮৯, লড়াই জ্যাকবের, তবুও দু'শোর নীচেই কিউয়িদের আটকে রাখলেন অর্ধশদীপরা
IND vs NZ: সিরিজের হার বাঁচানোর লড়াইয়ে তিনটি পরিবর্তন কিউয়ি শিবিরে, উইনিং কম্বিনেশন ভাঙলেন না শ্রেয়স
সিরিজের হার বাঁচানোর লড়াইয়ে তিনটি পরিবর্তন কিউয়ি শিবিরে, উইনিং কম্বিনেশন ভাঙলেন না শ্রেয়স

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget