এক্সপ্লোর

জেনে নেওয়া যাক, ভারত বনাম পাকিস্তান ম্যাচে আবহাওয়া কেমন থাকতে পারে

এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ইংল্যান্ডে। টুর্নামেন্ট শুরু হয়েছে ১৫ দিন আগে। এরইমধ্যে চারটি ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়ে গিয়েছে। গতকাল নটিংহ্যামে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে একটি বলও খেলা হয়নি।

লন্ডন: এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ইংল্যান্ডে। টুর্নামেন্ট শুরু হয়েছে ১৫ দিন আগে। এরইমধ্যে চারটি ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়ে গিয়েছে। গতকাল নটিংহ্যামে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে একটি বলও খেলা হয়নি। বৃষ্টি এভাবে ব্যাঘাত সৃষ্টি করায় এমন একটি সময়ে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের জন্য আইসিসি-কে ক্রিকেট অনুরাগীদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এরইমধ্যে আগামী ১৬ জুন, রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই মেগা ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন অগনিত ক্রিকেট অনুরাগী। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ের দিকে শুধু ভারত ও পাকিস্তানের সমর্থকদের নয়,সমগ্র ক্রিকেট বিশ্বেরই নজর রয়েছে। এখন একটা আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে, বৃষ্টি ভেস্তে দেবে না তো ওই হাইভোল্টেজ ম্যাচ! আগামী রবিবার ম্যাচেঞ্চারের ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট কোহলির দল মুখোমুখি হচ্ছে সরফরাজ আহমেদের দলের। কিন্তু কেমন থাকবে ওই দিনের আবহাওয়া? দুদিন আগে আবহাওয়ার পূর্বাভাস সবচেয়ে সঠিকভাবে আবহাওয়া অফিস দিতে পারে বলে মনে করা হয়। ভারত-পাক ম্যাচ চলাকালে আবহাওয়া কেমন থাকতে পারে, তা দেখে নেওয়া যাক অ্যাকিউওয়েদারের ওয়েবসাইটের মাধ্যমে। জেনে নেওয়া যাক, ভারত বনাম পাকিস্তান ম্যাচে আবহাওয়া কেমন থাকতে পারে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালে এক থেকে দুবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের সময় অনুসারে সকাল সাড়ে দশটায় ম্যাচ শুরু হবে। কিন্তু এরপর ১২ টা থেকে ১ টার মধ্যে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর আকাশে মেঘ থাকতে পারে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ম্যাচের একেবারে শেষলগ্নে সন্ধে পাঁচটার সময় আরও একবার বৃষ্টি হতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তা থেমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর ম্যাঞ্চেস্টারের আবহাওয়া পরিষ্কার হবে বলে পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় দিনভর আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরি চলতে পারে। এরফলে সঠিকভাবে বলা সম্ভব নয় যে, বৃষ্টি হবে, না হবে না। তবে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে, ভারত বনাম পাকিস্তান ম্যাচে বৃষ্টি ব্যাঘাত নাও ঘটাতে পারে। অর্থাত্, ক্রিকেটপ্রেমীরা ওই লড়াই উপভোগ নির্বিঘ্নে করতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget