এক্সপ্লোর

কলম্বিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ভারত, বলছেন কোচ দে মাতোস

নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশের সামনে বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি কলম্বিয়া। অভিজিৎ সরকারদের তুলনায় চেহারা, অভিজ্ঞতা ও ক্রীড়ানৈপ্যুণ্যে অনেকটাই এগিয়ে কলম্বিয়ার তরুণ ফুটবলাররা। তবে ভারতের কোচ লুইস নর্টন দে মাতোসের দাবি, তাঁর দল কলম্বিয়ার বিরুদ্ধে শেষমুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য তৈরি। কলম্বিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচে ভারত যেমন হেরেছে, কলম্বিয়াও তেমনই ঘানার বিরুদ্ধে ০-১ গোলে হেরে গিয়েছে। তবে বেশি গোল হজম করায় গ্রুপ এ-তে সবার নীচে ভারত। আগামীকাল বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করতে চায় মাতোসের দল। এই ম্যাচের আগে ভারতের কোচ বলেছেন, ‘কলম্বিয়া কঠিন প্রতিপক্ষ। আমাদের আঘাত করার মতো সবরকম অস্ত্র ওদের আছে। আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। কলম্বিয়া আমাদের কঠিন শারীরিক লড়াইয়ে ফেলবে। তবে আমরা তৈরি। দল শেষমুহূর্ত পর্যন্ত লড়াই করবে।’ এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আগামীকাল জেতা ছাড়া ভারতের আর কোনও উপায় নেই। সেই লক্ষ্যেই দল খেলবে বলে জানিয়েছেন মাতোস। কলম্বিয়ার বিরুদ্ধে জয় পেলে ইতিহাস গড়বেন কোমল, ধীরাজরা। সেই আশায় বুক বাঁধছেন ভারতের ফুটবলপ্রেমীরা। কোমল বলেছেন, হার-জিত খেলার অঙ্গ। হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল। ডু-অর-ডাই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি তাঁরা। ভারতের অধিনায়ক অমরজিৎ সিংহ বলেছেন, কলম্বিয়ার প্রতি তাঁদের শ্রদ্ধা আছে। তবে আগামীকাল জেতার জন্য সবরকম চেষ্টা করবেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget