এক্সপ্লোর

West Indies vs Pakistan: টেস্টে রূদ্ধশ্বাস জয়, শেষ উইকেটে লড়ে পাক বধ ক্যারিবিয়ানদের

রূদ্ধশ্বাস টেস্টে ১ উইকেটে জয় পেল ক্যারিবিয়ানরা। বোলার কেমার রোচ ব্যাট হাতে এনে দিলেন দুর্দান্ত একটা জয় উইন্ডিজ বাহিনীকে। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

জামাইকা: কে বলেছে টেস্টের জনপ্রিয়তা আর নেই? কে বলেছে সাদা পোশাকের ক্রিকেট তার ঐতিহ্য হারিয়েছে? ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান টেস্ট ম্যাচ দেখার পর এমন ধারনা বদলাতে বাধ্য। রূদ্ধশ্বাস টেস্টে ১ উইকেটে জয় পেল ক্যারিবিয়ানরা। বোলার কেমার রোচ ব্যাট হাতে এনে দিলেন দুর্দান্ত একটা জয় উইন্ডিজ বাহিনীকে। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে শেষ সেশনে মরিয়া লড়াই হল ২ দলেরই। ম্যাচে প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। ফাওয়াদ আলম ও পাক অধিনায়ক বাবর আজম ছাড়া কেউই রান পাননি। ফাওয়াদ অর্ধশতরানের ইনিংস খেলেন। বাবার ৩০ রান করে আউট হন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে  ওয়েস্ট ইন্ডিজ ২৫৩ রান বোর্ডে তুলে নেয়। ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট অল্পের জন্য শতরান মিস করলেও ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। 

দ্বিতীয় ইনিংসে এরপর ব্যাট করতে পাকিস্তান ২০৩ রানে অল আউট হয়ে যায়। এবার অর্ধশতরানের ইনিংস খেলেন বাবর। তিনি ৫৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রায় দাঁড়ায় ১৬৮। কিন্তু সেই রান তাড়া করতে নেমে শুরুটা একদমই ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের। পরপর ক্যারিবিয়ান ইনিংসে ভাঙন ধরাতে থাকেন তরুণ পাক পেসার শাহিন আফ্রিদি। 

একটা সময় ১১৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। সেই সময় একমাত্র প্রথম সারির ব্যাটসম্যান বলতে ক্রিজে ছিলেন উইকেট কিপার জসুয়া দ্য সিলভা। কেমার রোচের সঙ্গে জুটি বাঁধেন তিনি প্রথমে। ক্যারিবিয়ান উইকেট কিপার ১৩ রানে ফিরে গেলেও, এদিন ব্যাট হাতে রুখে দাঁড়ান অভিজ্ঞ রোচ। প্রথমে জোমেল ওয়ারিক্যান ও পরে জেডন সিলসকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন রোচ। নিজে ৩০ রান করে অপরাজিত থাকেন। শেষ উইকেটে ১৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রোচ ও সিলস।

এদিকে একটা সময় ম্য়াচে ২ দলের জয়ের সম্ভাবনা ছিল। পাক পেসার শাহিন আফ্রিদি দুর্দান্ত পারফর্ম করেন ম্যাচে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট তুলে নেন তিনি। ম্য়াচে ৮ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন সিলস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR Play Off Scenario: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
Satadru attacks Aroop: পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
Royal Challengers Bengaluru: কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget